Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠেলার নাম বাবাজি’ পেট্রল-ডিজেলে শুল্ক হ্রাস নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগের রাতে পেট্রেল ও ডিজেলের (Petrol-Diesel Price) উপর থেকে লিটার প্রতি যথাক্রমে পাঁচ টাকা ও দশ টাকা উৎপাদন শুল্ক কমিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তার পরেই বিজেপিশাসিত নয়টি রাজ্যও এই দুই জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট

ঠেলার নাম বাবাজি’ পেট্রল-ডিজেলে শুল্ক হ্রাস নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার

শেষ আপডেট: 6 November 2021 05:32

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগের রাতে পেট্রেল ও ডিজেলের (Petrol-Diesel Price) উপর থেকে লিটার প্রতি যথাক্রমে পাঁচ টাকা ও দশ টাকা উৎপাদন শুল্ক কমিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। তার পরেই বিজেপিশাসিত নয়টি রাজ্যও এই দুই জ্বালানি তেলের উপর থেকে ভ্যাট অনেকটা কমানোর কথা ঘোষণা করে। বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র কটাক্ষ করল শিবসেনা। দলের মুখপত্র সামনা-র বক্তব্য এক কথায়, ‘ঠেলার নাম বাবাজি’। বলা হয়েছে, কেন্দ্রের শাসক দল এই সিদ্ধান্তকে যতই দীপাবলির উপহার বলে চালানোর চেষ্টা করুক না কেন, এটা আসলে ভোটের বাক্সে জনতার হুঁশিয়ারির ফল। বিজেপির প্রচারের ঢোল ফুটো হয়ে গিয়েছে উপনির্বাচনে। ওই নির্বাচনেই দাদরা ও নগর হাভেনি লোকসভা আসনটি জিতেছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দল গুজরাটের লাগোয়া এই লোকসভা আসনে জয়ের পর দাবি করে, প্রমাণ হয়ে গেল নরেন্দ্র মোদীর মুখ ছাড়াও ভোটে জেতা যায়। এই বক্তব্য তুলে ধরে সামনা-ও জোরালো সম্পাদকীয় প্রকাশ করে। এবার জ্বালানি তেলের দাম কমানো নিয়েও সরব হল তারা। শুক্রবার পর্যন্ত বিজেপি এবং অ-বিজেপি দল শাসিত মিলিয়ে দেশের ২২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে। সেই তালিকায় মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের সরকার নেই। যেমন নেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। তৃণমূল সূত্রের খবর, ভাইফোঁটা মিটে যাওয়ার পর রাজ্য সরকার এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করবে। দলীয় মুখপত্রে শিবসেনার বক্তব্য, বিজেপি অবিরাম ঢাক পেটাতে ব্যস্ত। কেন্দ্রীয় সরকার যদি সত্যিই মানুষের দুর্দশার কথা বিবেচনা করত তাহলে আরও আগেই কেন জ্বালানি তেলের দাম কমানো হল না? আসলে উপনির্বাচনের ফলাফলে কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলির হুঁস ফিরেছে। সরকারের যদি দীপাবলির উপহার দেওয়াই উদ্দেশ্য হবে তাহলে আরও আগেই কেনাকাটার সুযোগ দিতে জ্বালানির দাম কমানো হত। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```