Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য ও দেবরাজকে তলব করল সিবিআই

আজ সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য ও দেবরাজকে তলব করল সিবিআই

শেষ আপডেট: 25 January 2024 11:02

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই। আজ সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে আসতে বলা হয়েছে তাঁদের।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তাঁদের বাড়িতে আগেই তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। লকাতা হাইকোর্টে পেশ করা রিপোর্টেও শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দুই তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্তের নামে রিপোর্ট জমা পড়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই, তাতে দাবি করা হয়েছিল দেবরাজ ও বাপ্পাদিত্য ছাড়াও নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসাবে কাজ করেছেন মহিদুল আনসারি, জফিকুল ইসলাম, সজল কর এবং সৌরভ ঘোষ। তাঁদের ঠিকানায় তল্লাশি চালিয়ে অনেক নথি পাওয়া গেছে বলে দাবি করা হয়। সেই সব নথি খতিয়ে দেখা হচ্ছিল বলেও জানায় সিবিআই।

প্রসঙ্গত, দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি শাসকদলের বিধায়ক। তাঁর বাড়িতে সিবিআই গত নভেম্বর মাসেই তল্লাশি চালায়। এমনকী, অদিতির গানের স্কুলে তল্লাশি চালানো হয়। সিবিআই সূত্রে জানা যায় দেবরাজের থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র পাওয়া গিয়েছিল। সেগুলি বাজেয়াপ্ত করে সিবিআই। একই দিনে দেবরাজ এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।

তৃণমূলের তরুণ নেতাদের মধ্যে দেবরাজ অন্যতম। তাঁর উত্থানও নজরে পড়ার মতই। আগে কংগ্রেস করতেন। পরে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আপ্ত সহায়ক ছিলেন তিনি। শাসক দল সূত্রের মতে, পূর্ণেন্দুর সুপারিশের বিধাননগর পুরভোটে প্রার্থী করা হয়েছিল দেবরাজকে। পরে বিধাননগর পুরসভার গত নির্বাচনের পর দেবরাজকে পুরসভার মেয়র পরিষদের সদস্য করা হয়।

অন্যদিকে, বাপ্পাদিত্য এলাকায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। পার্থ যে সংস্থায় কর্মরত ছিলেন, সেখানেই কাজ করতেন বাপ্পাদিত্য। পার্থর হাত ধরেই রাজনীতির ময়দানে পা দিয়েছিলেন বাপ্পাদিত্য। সিবিআই সূত্রে খবর, রাজনৈতিক সম্পর্ক ছাড়াও বাপ্পাদিত্যর সঙ্গে পার্থর আর্থিক লেনদেনের সম্পর্কও ছিল। সেই আর্থিক লেনদেন কী সংক্রান্ত হয়েছিল, তা জানতেই  সিবিআই বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। 


```