Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭ হাজারের বেশি পদে নিয়োগ পরীক্ষা, ফি নেবে না রাজ্য

পঞ্চায়েতের তিনটি স্তরে একসঙ্গে ৭,২১৬টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে।

৭ হাজারের বেশি পদে নিয়োগ পরীক্ষা, ফি নেবে না রাজ্য

শেষ আপডেট: 21 January 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো:  ৭ হাজারের বেশি পদে নিয়োগ করার জন্য নেওয়া হবে পরীক্ষা। কিন্তু তার জন্য কোনও ফি নেবে না রাজ্য সরকার। সম্প্রতি পঞ্চায়েতের তিন স্তরে নিয়োগ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব সমাজকে উৎসাহিত করতেই এই উদ্যোগ বলে দাবি। 

জানা গেছে, পঞ্চায়েতের তিনটি স্তরে একসঙ্গে ৭,২১৬টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে রাজ্য সরকার। তার আগে জানানো হয়েছে, এই পরীক্ষাগুলির জন্য কোনও ফি নেওয়া হবে না। আসলে বেশি সংখ্যক যুবক যুবতীরা এই পরীক্ষা দেবে। তাই তাদের উৎসাহ দিতে এবং চাপ কমাতেই এমন সিদ্ধান্ত। 

সূত্র মারফৎ জানা গেছে, গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত সেক্রেটারি ক্লার্ক, টাইপিস্ট, পিওন সব পদ মিলিয়ে হবে এই নিয়োগ। এছাড়াও রয়েছে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডির পদ। নবান্ন জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার মূল দায়িত্ব থাকছে জেলাশাসকদের নেতৃত্বাধীন জেলাস্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা ডিএলএসসি-র ওপর। 

ঠিক কী কাজ করবে তারা? প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো, সবকিছুর দায়িত্ব থাকছে এই কমিটির ওপর। নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও তৈরি করেছে রাজ্য। অনুমান করা হচ্ছে, এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন অন্তত ৩৫ লক্ষ চাকরিপ্রার্থী। স্বচ্ছতা বজায় রাখতে, নিয়োগ প্রক্রিয়ায় কোনও বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা হবে না। 

পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হলে, সংশ্লিষ্ট পদের জন্য নির্দিষ্ট ওই পোর্টালে ঢুকে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। তার আগে ওটিপি দিয়ে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। ওখান থেকেই পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।  


```