Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

যোগ্যদের বাছাই করা সম্ভব! কীভাবে, তাও জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

চূড়ান্ত রায়দানের সময় শীর্ষ আদালতও জানিয়ে দিয়েছে, যে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি।

যোগ্যদের বাছাই করা সম্ভব! কীভাবে, তাও জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 4 April 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ এসএসসি-র (26,000 Job Cancellations) শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রেখে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিমকোর্ট (SSC Supreme court order)। বিষয়টি ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম রাজ্য রাজনীতি। 

 ওই মামলার তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল, বিস্তর দুর্নীতি হয়েছে। যোগ্য, অযোগ্য বাছাই করা সম্ভব নয়। চূড়ান্ত রায়দানের সময় শীর্ষ আদালতও জানিয়ে দিয়েছে, যে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ফলে পুরো প্যানেলই বাতিল করা হল। তবে এ প্রসঙ্গে বড় দাবি শুনিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Abhijit Gangopadhyay)।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিচারপতির দাবি, "যাঁরা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের আলাদা করে বাছাই করা সম্ভব।"

এজন্য যারা সৎ ভাবে চাকরি পেয়েছেন, তাদের সুপ্রিমকোর্টে রিভিউ পিটিশন জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন বিচারপতি। একই সঙ্গে তিনি বলেন, "নিয়োগে যে দুর্নীতি হয়েছিল, তা তো দিনের আলোর মতো পরিষ্কার। যাঁরা অভিযুক্ত, তাদের জেরা করলেই জানা যাবে জালিয়াতি করে কারা চাকরি পেয়েছিল।"

পুরো প্যানেল বাতিল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, "এই রায়টা যিনি প্রথম দিয়েছিলেন তিনি বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন। সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি!"

এদিন এ প্রসঙ্গে তৃণমূলকেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, "তৃণমূলের তরফ থেকে আমাদের ফ্রি হ্যান্ড দিক, কারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের তালিকাটা বের করে দেব।’ এ ব্যাপারে এখনও শাসকদলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে প্রাক্তন বিচারপতির দাবি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। 


```