Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের 'সংক্ষিপ্ত রিপোর্টে' অসন্তুষ্ট আদালত! ইডিকে কী বললেন বিচারপতি

নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দিল ইডি।

সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের 'সংক্ষিপ্ত রিপোর্টে' অসন্তুষ্ট আদালত! ইডিকে কী বললেন বিচারপতি

নিয়োগ দুর্নীতি মামলা।

শেষ আপডেট: 24 April 2024 18:55

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের ফরেন্সিক রিপোর্ট আদালতে জমা দিল ইডি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওই রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি।

আদালত সূত্রের খবর, ইডির জমা দেওয়া রিপোর্টে বিচারপতি তো সন্তুষ্ট হননি উল্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জমা দেওয়া এই রিপোর্টকে 'সংক্ষিপ্ত রিপোর্ট' বলে কটাক্ষ করে বিচারপতি বলেন, "গুরুত্বপূর্ণ মামলায় এত সংক্ষিপ্ত রিপোর্ট কেন?"

আগামী ১২ জুন এ ব্যাপারে ইডি এবং সিবিআইয়ের কাছে ফের রিপোর্ট তলব করেছেন বিচারপতি।

আদালত সূত্রের খবর, এদিন এজলাসে পাঁচপাতার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে তিন পাতা সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর সংক্রান্ত। বাকি ২ পাতা নিয়োগ মামলায় এখনও পর্যন্ত কী কী বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য।

যা দেখে যারপরনাই ক্ষুব্ধ বিচারপতি ইডির আইনজীবীর উদ্দেশে বলেন, "অসম্পূর্ণ রিপোর্ট। চাকরি বিক্রির টাকা কোথায় গেল? সেই টাকা আপনারা কি খুঁজে পেয়েছেন? পেয়ে থাকলে সেই তথ্য কোথায়?"

ইডির উদ্দেশে বিচারপতিকে বলতে শোনা যায়, "কোনও কম্প্রোমাইজের জায়গা নেই । আপনার কি সোর্সটা খুঁজে পেয়েছেন?"

তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বলেন, "একবার বলছেন, কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য দেরি হচ্ছে তদন্তে। এখন বলছেন মানিক ভট্টাচার্যের প্রোটেকশন আছে, তাই তদন্তে দেরি হচ্ছে! কবে হবে তদন্ত শেষ?"

ইডি আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, "এটা বড় দুর্নীতি, তাই প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে। এটা সময়সাপেক্ষ তদন্ত।" বিচারপতি এই সময় মনে করিয়ে দেন, "এটাই আপনাদের কাজ। আমি কাজ দেখতে চাই।"

এরপরই ১২ জুন কেন্দ্রীয় এজেন্সিকে ফের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।


```