Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে সরকারের ক্যাম্পে মানুষের ঢল, আবেদনে সবাইকে ছাড়াল মুর্শিদাবাদ!

৩১ ডিসেম্বর পর্যন্ত ৮০ লাখের বেশি মানুষ রাজ্যের বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করেছেন।

দুয়ারে সরকারের ক্যাম্পে মানুষের ঢল, আবেদনে সবাইকে ছাড়াল মুর্শিদাবাদ!

শেষ আপডেট: 2 January 2024 20:02

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে শেষ দফার দুয়ারে সরকার ক্যাম্প চলছে রাজ্যের সর্বত্র। সরকারি পরিষেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই নবান্নের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে এই ক্যাম্প বসেছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেখানে অনেক আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই। এবার শুরু হল সেই আবেদনের বৈধতা বিচার করে পরিষেবা প্রদান করা। 

৩১ ডিসেম্বর পর্যন্ত ৮০ লাখের বেশি মানুষ রাজ্যের বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করেছেন। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে মুর্শিদাবাদ থেকে। প্রায় ৯ লাখের বেশি মানুষ এখান থেকে আবেদন করেছে। তারমধ্যে থেকে ৮ লাখ ২ হাজার মানুষের আবেদন গৃহীত হয়েছে। এরপরই এই তালিকায় আছে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর। 

নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা থেকে আবেদন এসেছে সাড়ে ৮ লাখের বেশি। দক্ষিণ ২৪ পরগনায় সেই সংখ্যাটা প্রায় ৮ লাখ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে আবেদন জমা পড়েছে ১২ লাখের বেশি। কমবেশি প্রায় বেশিরভাগ আবেদনই গৃহীত হয়েছে।

দুয়ারে সরকারের শিবিরে জমা পড়া আবেদন মূল্যায়ন করার পরই পরিষেবা প্রদানের কাজ শুরু করে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এই সরকারি কর্মসূচি রাজ্যের মানুষের থেকে ব্যাপক সাড়া পেয়েছে। মূলত, সরকারের যাবতীয় জনদরদি প্রকল্পগুলি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। মানুষকে পরিষেবা পেতে এদিক, ওদিক যাতে দৌড়ে বেড়াতে না হয়, তাই নবান্ন জেলায় জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়।

দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সরকারি পরিষেবাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় তারমধ্যে রয়েছে-- খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও মেধাশ্রী সহ আরও কিছু পরিষেবাও প্রদান করা হচ্ছে এই দুয়ারে সরকারের ক্যাম্প থেকে।

জানা গেছে, ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া দুয়ারে সরকারের ক্যাম্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়। তারপরেই আছে ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী। এছাড়াও আধার সংক্রান্ত বিষয় নিয়েও অনেক আবেদন জমা পড়েছে।

নবান্ন সূত্রে আরও খবর, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় যা আবেদন জমা পড়েছে তা ১০০ শতাংশই গৃহীত হয়েছে। শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তিকরণ, নতুন বিদ্যুৎ সংযোগ, বিদ্যুৎ বিলের ওপর ছাড় ও উদ্যম পোর্টালে নাম তোলার আবেদনও পুরোপুরি গৃহীত হয়েছে। আবেদন গ্রহণের পর পরিষেবা প্রদানের কাজও শুরু হয়ে গেছে বলে জানা গেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলবে।


```