Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঈশা আম্বানীর বিয়ে, মুম্বই বিমানবন্দর বিমান ওঠানামার সংখ্যায় রেকর্ড গড়ল এক দিনেই

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড সংখ্যক বিমান ওঠনামা করল মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার মোট ১০০৭টি বিমান ও প্রাইভেট জেটের আনাগোনা হয়েছে এই বিমানবন্দরে। কারণটা সরকারি ভাবে কেউ না বললেও মনে করা হচ্ছে, মুকেশ আম্বানীর কন

ঈশা আম্বানীর বিয়ে, মুম্বই বিমানবন্দর বিমান ওঠানামার সংখ্যায় রেকর্ড গড়ল এক দিনেই

শেষ আপডেট: 8 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড সংখ্যক বিমান ওঠনামা করল মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার মোট ১০০৭টি বিমান ও প্রাইভেট জেটের আনাগোনা হয়েছে এই বিমানবন্দরে। কারণটা সরকারি ভাবে কেউ না বললেও মনে করা হচ্ছে, মুকেশ আম্বানীর কন্যা ঈশার বিয়ে। এই উপলক্ষে উদয়পুরে প্রাক-বিবাহ অনুষ্ঠান হচ্ছে। সেখানেই দলে দলে যাচ্ছেন সেলিব্রিটিরা। আর তাই এত বেশি উড়ানের ওঠানামা।
  • [caption id="attachment_59460" align="alignnone" width="770"] আম্বানী পরিবার[/caption]
এই বছরে জুন মাসে এক দিন ছত্রপতি শিবাজী এয়ারপোর্টে মোট ২০০৩টি বিমান ওঠানামা করেছিল। তার পরেই শনিবার। শুক্রবারই উদয়পুরে শুরু হয়েছে আম্বানী-কন্যার মেগা বিয়ের মহাপর্ব। সেখানে যাচ্ছেন না, সেলিব্রিটিদের তালিকায় এমন লোক খুঁজে পাওয়া ভার। রাজনীতিক, মন্ত্রী, ভিভিআইপি, অভিনেতা, গায়ক, ক্রিকেটার, কর্পোরেট বস--মোটের উপর ভিভিআইপি সামলাতে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের হিমশিম অবস্থা। আগামী বুধবার মুম্বইয়ে আম্বানীদের বিখ্যাত প্রাসাদ অ্যান্টিলিয়াতে বিয়ে হবে ঈশার সঙ্গে আনন্দ পিরামলের। মুম্বই এয়ারপোর্টে দুটি রানওয়ে। মেন ও সেকেন্ডারি। মেন বা প্রধান রানওয়েতে ঘণ্টায় ৪৮টি বিমান উড়তে ও নামতে পারে। আর সেকেন্ডারি রানওয়েতে ওঠানামা করতে পারে ঘণ্টায় ৩৫টি।    

```