Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুজোয় কলকাতা মেট্রোয় রেকর্ড ৫০ লক্ষের ভিড়! বাদ গেল না শিয়ালদহ ডিভিশনও

পুজোর মধ্যে আরজি কর ইস্যুর প্রতিবাদেও যেমন সামিল ছিল মানুষ, তেমন আবার উৎসবেও মেতেছিল। তার প্রমাণ দিচ্ছে কলকাতা মেট্রোর পরিসংখ্যান। 

পুজোয় কলকাতা মেট্রোয় রেকর্ড ৫০ লক্ষের ভিড়! বাদ গেল না শিয়ালদহ ডিভিশনও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 October 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শুরু হওয়ার আগে অনেকেই 'উৎসবে নেই' বলে আওয়াজ তুলেছিলেন। কিন্তু মহালয়া থেকেই শহর তথা রাজ্যের বিভিন্ন অংশে জনপ্লাবন দেখা গেছিল। পুজোর ৪ দিনও রাস্তায় ছিল বিপুল লোক। তবে আন্দোলন যে হয়নি বা তা স্থগিত হয়ে গেছিল, এমনটা নয়। পুজোর মধ্যে আরজি কর ইস্যুর প্রতিবাদেও যেমন সামিল ছিল মানুষ, তেমন আবার উৎসবেও মেতেছিল। তার প্রমাণ দিচ্ছে কলকাতা মেট্রোর পরিসংখ্যান। 

চলতি বছর দুর্গাপুজোয় রেকর্ড ভিড় হয়েছে কলকাতা মেট্রোয়। তথ্য বলছে, গত বছরের তুলনায় এবার মেট্রোতে যাত্রীর সংখ্যা ১.৭ শতাংশ বেশি ছিল। সংখ্যা ৫০ লক্ষের বেশি। ব্লু হোক বা গ্রিন, সব লাইনেই লক্ষাধিক ভিড় হয়েছে প্রতিদিন। সব স্টেশনগুলির তুলনায় সবথেকে বেশি ভিড় হয়েছে কালীঘাট, শোভাবাজার এবং দমদমে। 

কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট) কমপক্ষে ৪৪ লক্ষ মানুষের যাতায়াত হয়েছে পুজোর দিনগুলিতে। গ্রিন লাইন ১ এবং ২ মিলিয়ে যাতায়াত করেছেন প্রায় ৬ লক্ষ মানুষ। মোটামুটি চতুর্থী থেকে দশমী পর্যন্ত এই ভিড়ের পরিমাপ করা হয়েছে। তাতেই দেখা গেছে, কার্যত অধিকাংশ স্টেশনেই ভিড় উপচে পড়েছিল পুজোয়। প্রতিবারের মতো এবারেও পুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তবে ভিড়ের মাত্রা বিগত বছরগুলিকে ছাপিয়ে গেছে। 

মেট্রোর মতো শিয়ালদহ ডিভিশনেও এবার রেকর্ড ভিড় হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুজোতে দিন প্রতি অন্তত ২০ লক্ষ মানুষ যাতায়াত করেছেন শিয়ালদহ দিয়ে। অর্থাৎ পুজোর ক'দিনের ভিড় ছাড়িয়ে গেছে ১ কোটি! পুজোর চারদিন শিয়ালদহ ডিভিশনে প্রতি বছরের ন্যায় বাড়ানো হয়েছিল ট্রেন। তাছাড়া কয়েক মাস আগেই শিয়ালদহ নর্থ ডিভিশনে সব ট্রেন ৯ বগি থেকে ১২ বগির করা হয়েছিল। তাই ভিড় যে বাড়বেই তা আন্দাজ করা গেছিল। তবে সেই সংখ্যা যে ১ কোটি ছাড়িয়ে যাবে তা হয়তো অনেকেই ভাবেননি।

গত বছর পুজোর সময়ে শিয়ালদহ ডিভিশনে যাত্রী সংখ্যা ছিল ৯৫ লক্ষের কিছু বেশি। মনে করা হয়েছিল, এবার হয়তো তা কিছুটা বেড়ে ৯৬, ৯৭ লক্ষ হবে। কিন্তু সব হিসেব ছাপিয়ে গেছে এবারের পুজোর ভিড়! মেট্রো হোক বা লোকাল ট্রেন, লক্ষ লক্ষ মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছিলেন।   


```