Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

খামের মধ্যে বিষাক্ত কেমিক্যাল ভরে আমাকে পাঠিয়েছে, পুলিশে নালিশ সাধ্বী প্রজ্ঞার

দ্য ওয়াল ব্যুরো : আমার জীবননাশের চেষ্টা হয়েছিল। সোমবার পুলিশে এমনই অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর বক্তব্য, খামে ভরে বিষাক্ত রাসায়নিক পাঠানো হয়েছিল তাঁকে। পুলিশ তাঁর বাড়ি থেকে তিন-চারটি খাম উদ্ধার করেছে। কয়েকটি

খামের মধ্যে বিষাক্ত কেমিক্যাল ভরে আমাকে পাঠিয়েছে, পুলিশে নালিশ সাধ্বী প্রজ্ঞার

শেষ আপডেট: 14 January 2020 05:26

দ্য ওয়াল ব্যুরো : আমার জীবননাশের চেষ্টা হয়েছিল। সোমবার পুলিশে এমনই অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁর বক্তব্য, খামে ভরে বিষাক্ত রাসায়নিক পাঠানো হয়েছিল তাঁকে। পুলিশ তাঁর বাড়ি থেকে তিন-চারটি খাম উদ্ধার করেছে। কয়েকটি খামে উর্দু ভাষায় লেখা চিঠি ছিল। ভোপাল পুলিশে ডিআইজি ইরশাদ ওয়ালি বলেন, "এমপি অভিযোগ করেছেন, তাঁর কাছে বিষাক্ত কেমিক্যাল ভরা চিঠি পাঠানো হয়েছিল। আমরা একটি এফআইআর দায়ের করেছি।" সংবাদ মাধ্যম থেকে প্রজ্ঞা ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। ডিআইজি-কে জিজ্ঞাসা করা হয়, সত্যিই কি খামের ভিতরে কেমিক্যাল ছিল? তিনি বলেন, ফরেনসিক পরীক্ষা হলেই সব বোঝা যাবে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বাদামি খামের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তার ওপরে প্রজ্ঞার নাম ও ঠিকানা লেখা। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, এই খামে ভরেই প্রজ্ঞাকে বিষাক্ত রাসায়নিক পাঠানো হয়েছিল। ভোপাল পুলিশের সুপারিনটেনডেন্ট উমেশ তেওয়ারি বলেন, কমলা নগর থানায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে নামে কেস করা হয়েছে। অভিযোগ, সে হুমকি দিয়েছে ও ইচ্ছা করে এক ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করেছে।

```