Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো? জেনে নিন এখন কী করণীয়

দ্য ওয়াল ব্যুরো: যাদের আধার কার্ড (Adhar Card) ১০ বছরের পুরনো (10 Years Old) তারা নতুন তথ্য আপডেট করিয়ে নিতে পারেন। আধার কর্তৃপক্ষ (UIDAI) এমনই পরামর্শ দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, নতুন তথ্য সরাসরি আপডেট করা থাকলে বিভিন্ন পরিষেব

আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো? জেনে নিন এখন কী করণীয়

শেষ আপডেট: 12 October 2022 08:30

দ্য ওয়াল ব্যুরো: যাদের আধার কার্ড (Adhar Card) ১০ বছরের পুরনো (10 Years Old) তারা নতুন তথ্য আপডেট করিয়ে নিতে পারেন। আধার কর্তৃপক্ষ (UIDAI) এমনই পরামর্শ দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, নতুন তথ্য সরাসরি আপডেট করা থাকলে বিভিন্ন পরিষেবা এবং সরকারি নথিপত্র আদানপ্রদানে সুবিধা হবে। তবে তারা একই সঙ্গে জানিয়েছে, এটা বাধ্যতামূলক নয়। অর্থাৎ নতুন তথ্য আপডেট না করালে কার্ড বাতিল হবে, এমন নয়। কিন্তু আপডেট করা থাকলে সুবিধা অনেক।

পুলিশের গাড়ির নীচে পুড়ে মরল মানুষ, বিহারের ভয়ঙ্কর ভিডিও প্রকাশ্যে

কী ধরনের তথ্য আপডেট করা যেতে পারে?

যেমন, ঠিকানা বদল, বিয়ে সংক্রান্ত তথ্য, বাবা, মা মারা গিয়ে থাকলে সেই সংক্রান্ত তথ্যও আপডেট করা যেতে পারে। এমনকী কেউ আদালতে হলফনামা দিয়ে নাম, পদবি বদল করে থাকলে নতুন নাম সংযোজন সম্ভব।

এজন্য নাগরিকদের কী করণীয়?

কাজটি খুবই সহজ। আধার কর্তৃপক্ষের পোর্টালে গিয়ে সরাসরি নিখরচায় আপডেট করা সম্ভব। এছাড়া, যে কোনও আধার কেন্দ্রে গিয়েও করা সম্ভব। সেক্ষেত্রে নির্ধারিত ফি দিতে হবে। সেখানে হালের ছবিও আপডেট করা যাবে।


```