Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

'এমারজেন্সি অ্যালার্ট' পেয়েছেন মোবাইলে? এ কোন বিপদের ইঙ্গিত! সরকার বলল…

দ্য ওয়াল ব্যুরো: কাজ করছিলেন হয়তো। ঠিক সেই সময়েই জ্বলে উঠল মোবাইলের স্ক্রিন। সঙ্গে বিকট 'বিপ' শব্দ। তাকিয়ে দেখলেন, আপৎকালীন ফ্ল্যাশ মেসেজ (Emergency Alert On Phone)। দেখেই তো আত্মারাম খাঁচাছাড়া! এ আবার কোন বিপদের ইঙ্গিত! বৃহস্পতিবার দুপ

'এমারজেন্সি অ্যালার্ট' পেয়েছেন মোবাইলে? এ কোন বিপদের ইঙ্গিত! সরকার বলল…

শেষ আপডেট: 17 August 2023 12:00

দ্য ওয়াল ব্যুরো: কাজ করছিলেন হয়তো। ঠিক সেই সময়েই জ্বলে উঠল মোবাইলের স্ক্রিন। সঙ্গে বিকট 'বিপ' শব্দ। তাকিয়ে দেখলেন, আপৎকালীন ফ্ল্যাশ মেসেজ (Emergency Alert On Phone)। দেখেই তো আত্মারাম খাঁচাছাড়া! এ আবার কোন বিপদের ইঙ্গিত!

বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের অনেকেই সরকারের তরফে এই ফ্ল্যাশ মেসেজ পেয়েছেন, যাতে লেখা, 'এমারজেন্সি অ্যালার্ট: সিভিআর।' অর্থাৎ কিনা তীব্র বিপদের পূর্বাভাস হিসেবে আপৎকালীন সতর্কতা। স্বভাবতই, এমন মেসেজ দেখে অনেকেই চমকে উঠেছেন। কিন্তু ভয় পাওয়ার কোনও কারণ নেই। ভারত সরকারের টেলিযোগাযোগ মন্ত্রকের (Department of Telecommunication) তরফে সেল ব্রডকাস্টিং সিস্টেম মারফত এই মেসেজ পাঠানো হয়েছে ব্যবহারকারীদের মোবাইলে (SAMPLE TESTING MESSAGE)।

আসলে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDMA) সারা ভারত জুড়ে যে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালু করেছে, তা আদৌ কার্যকর হয়েছে কিনা, বা হলেও কতটা কাজে আসছে, তা পরীক্ষা করতেই সরকারের তরফে এই মেসেজ পাঠানো হয়েছিল। নয়া এই সিস্টেম কার্যকর হলে বিপর্যয়ের সময় জরুরি ভিত্তিতে আরও সহজে মানুষকে সতর্ক করা সম্ভব হবে। তাই সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের কাছেই টেস্ট প্রক্রিয়ার অংশ হিসেবে এই মেসেজ পাঠানো হয়েছিল। (Emergency Alert On Phone)

টেলিযোগাযোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন জায়গায় আপৎকালীন সতর্কীকরণ মেসেজ পৌঁছে দেওয়ার পদ্ধতির কার্যকারিতা পরীক্ষা করতে সময়ে সময়ে এই মেসেজ পাঠানো হবে ব্যবহারকারীদের মোবাইলে। সুনামি, হড়পা বান, ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যাতে আরও দ্রুততার সঙ্গে এবং আরও ভালভাবে মোকাবিলা করা যায় তার জন্য ভারত সরকার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে হাত মিলিয়ে এই পরীক্ষায় অংশ নিয়েছে।

এই প্রথমবার নয়, গত ২০ জুলাই একই রকম একটি মেসেজ পাঠানো হয়েছিল ভারতের মোবাইল ব্যবহারকারীদের কাছে। ভবিষ্যতেও তা পাঠানো হবে। ফলে এমন মেসেজ পেলে ঘাবড়ে যাওয়ার কারণ নেই একেবারেই।

জল বন্ধ করে শাস্তি! মাতব্বরদের ফতোয়ায় বেঁচে থাকাই দায় দাসপুরের বেশ কয়েকটি পরিবারের


```