Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

গাড়ির পিছনের আসনের সিট বেল্টও বাধ্যতামূলক হচ্ছে, নেপথ্যে যে কারণ...

এতদিন গাড়ির চালক এবং সামনের আসনে বসা যাত্রীর জন্য সিট বেল্ট বাধ্যতামূলক ছিল। এবার গাড়ির পিছনে সিটে বসা যাত্রীদের ক্ষেত্রেও সিট বেল্ট বাধ্যতামূলক করা হচ্ছে।

গাড়ির পিছনের আসনের সিট বেল্টও বাধ্যতামূলক হচ্ছে, নেপথ্যে যে কারণ...

শেষ আপডেট: 17 March 2024 10:00

দ্য ওয়াল ব্য়ুরো: এতদিন গাড়ির চালক এবং সামনের আসনে বসা যাত্রীর জন্য সিট বেল্ট বাধ্যতামূলক ছিল। এবার গাড়ির পিছনে সিটে বসা যাত্রীদের ক্ষেত্রেও সিট বেল্ট বাধ্যতামূলক করা হচ্ছে।

সিটবেল্ট না পরলে কড়া জরিমানার মুখে পড়তে হবে। পরিবহণ দফতর সূত্রে খবর, আগামী বছরের পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর করা হবে।

এ ব্যাপারে গত শুক্রবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের তরফে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে গাড়ি নির্মাতা সংস্থাগুলির উদ্দেশে জানানো হয়েছে, গাড়ির পিছনের আসনেও এখন থেকে সিট বেল্ট রাখা বাধ্যতামূলক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের ১ এপ্রিল থেকে দেশে বিক্রি হওয়া সমস্ত গাড়িতে 'রিয়ার সিট বেল্ট অ্যালার্ম' লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। গাড়িতে যাত্রী ওঠার সঙ্গে সঙ্গে এই অ্যালামটি বেজে উঠবে। যাত্রী সিট বেল্ট না পরা পর্যন্ত তাঁকে সতর্ক করতে এই অ্যালার্মটি বেজে চলবে। নিয়ম না মানলে ন্যূনতম ১ হাজার টাকা জরিমানা করা হবে। 

বর্তমানে চালক এবং সামনের আসনের যাত্রীদের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক৷ সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস (CMVR) এর বিধি ১৩৮ (৩) এর অধীনে পিছনের সিট বেল্টও পরার নিয়ম রয়েছে। যদিও এতদিন এটি বাধ্যতামূলক ছিল না। 

হঠাৎ এই নিয়ম কেন?

২০২২ সালের ৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রের পালঘরে একটি ডিভাইডারে ধাক্কা খায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়িটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। গাড়িতে তাঁর সঙ্গে আরও তিনজন ছিলেন। তাদের মধ্যে একজনেরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়। পিছনের আসনে বসে ছিলেন সাইরাস মিস্ত্রি। সিটবেল্ট থাকলে হয়তো এই অনিচ্ছাকৃত মৃত্যু এড়ানো যেত বলেই মত ওয়াকিবহাল মহলের। এরপরই পিছনের আসনেও সিট বেল্ট পরা বাধ্যতামূলক করার প্রসঙ্গটি ওঠে। 


```