Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ক্ষমতার লড়াইয়ে কেজরিওয়ালের পক্ষেই সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির প্রকৃত ক্ষমতা কার হাতে? নির্বাচিত সরকার না লেফটেন্যান্ট জেনারেল? সুপ্রিম কোর্ট রায় দিল নির্বাচিত সরকারের পক্ষে। ক্ষমতার ভাগাভাগি নিয়ে দিল্লির লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজালের সঙ্গে দীর্ঘদিন লড়াই চলছিল মুখ্যমন্ত্

ক্ষমতার লড়াইয়ে কেজরিওয়ালের পক্ষেই সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 4 July 2018 06:55

দ্য ওয়াল ব্যুরো : দিল্লির প্রকৃত ক্ষমতা কার হাতে? নির্বাচিত সরকার না লেফটেন্যান্ট জেনারেল? সুপ্রিম কোর্ট রায় দিল নির্বাচিত সরকারের পক্ষে। ক্ষমতার ভাগাভাগি নিয়ে দিল্লির লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজালের সঙ্গে দীর্ঘদিন লড়াই চলছিল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সেই লড়াইয়ে কেজরিওয়াল জিতলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেছেন, গণতান্ত্রিক দেশে প্রকৃত ক্ষমতা ভোগ করে নির্বাচিত সরকার। লেফটেন্যান্ট গভর্নর যেন ঘন ঘন দিল্লির সরকারের কাজে বাধা না দেন। তিনি সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করুন। প্রধান বিচারপতি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, কেউ যেন অযাচিতভাবে রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ না করে। এমন হলে জনগনের রায় মেনে সরকার গঠন করাই অর্থহীন হয়ে দাঁড়াবে। দিল্লির মন্ত্রিসভা নিশ্চয় সব সিদ্ধান্ত লেফটেন্যান্ট গভর্নরকে জানাবে। কিন্তু সব বিষয়ে তাঁর সম্মতি নিতে হবে, এমনটা নয়। সংবিধান অনুযায়ী দিল্লির জমি, আমলাতন্ত্র ও পুলিশের ওপরে নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণ নেই।  কিন্তু বাকি সব বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল নির্বাচিত সরকারের কথা শুনেই কাজ করবেন। আমি আদমি পার্টি বলেছেন সুপ্রিম কোর্টের এই রায়ে গণতন্ত্রের জয় হল। তাদের অভিযোগ ছিল, লেফটেন্যান্ট গভর্নর ক্ষমতার অপব্যবহার করছেন।

```