Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩৫ বার লা লিগা খেতাব জিতল রিয়াল! এস্প্যালিয়নকে উড়িয়ে ফের জয় মাদ্রিদের

দ্য ওয়াল ব্যুরো: গতকাল ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। এস্প্যালিয়নকে হারিয়ে লা লিগার (La Liga) খেতাব জিতলেন কার্লো আনচেলত্তির ছেলেরা। এই নিয়ে ৩৫ বার লা লিগায় চ্যাম্পিয়ন হল রিয়াল (Real Madrid vs Espanyol)। শনিবার ঘরের মাঠে এস্প্যালিয়

৩৫ বার লা লিগা খেতাব জিতল রিয়াল! এস্প্যালিয়নকে উড়িয়ে ফের জয় মাদ্রিদের

শেষ আপডেট: 1 May 2022 05:54

দ্য ওয়াল ব্যুরো: গতকাল ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। এস্প্যালিয়নকে হারিয়ে লা লিগার (La Liga) খেতাব জিতলেন কার্লো আনচেলত্তির ছেলেরা। এই নিয়ে ৩৫ বার লা লিগায় চ্যাম্পিয়ন হল রিয়াল (Real Madrid vs Espanyol)।

শনিবার ঘরের মাঠে এস্প্যালিয়নকে ৪-০ গোলে হারিয়ে দেয় মাদ্রিদ। এখনও এই লিগে চার ম্যাচ বাকি। কিন্তু তার আগেই খেতাব গেল মাদ্রিদের ঘরে। পয়েন্টের তালিকায় প্রথম স্থানে থাকা রিয়ালের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা সোভিয়ার পয়েন্টের ব্যবধান ১৭। যা হিসেবেই টপকানো সম্ভব নয়।

শনিবারের ম্যাচে প্রথম থেকেই আক্রণাত্মক খেলতে শুরু করে রিয়াল। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। প্রথম গোল আসে ৩৩ মিনিটের মাথায়। বিরতির ঠিক আগেই রদ্রিগোর পায়ের জাদুতে দ্বিতীয় গোল করে ম্যাচে এগিয়ে যায় রিয়াল।

বিরতির পরে মার্কো আসেনসিয়া রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন। আর ম্যাচের ক্যানভাসে শেষ তুলির টানের মত চতুর্থ গোলটি করেন করিম বেঞ্জেমা। সব মিলিয়ে এদিন মাঠে বেঞ্জেমারা মাথা তুলতে দেয়নি এস্প্যালিয়নকে।

রাজ্যে ঝড়বৃষ্টি হবে আরও ৫ দিন! গরমের তেজ উড়িয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে


```