Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুনেয় কারখানার উৎপাদন কমাচ্ছে টাটা, পরিস্থিতি খারাপ হলে বন্ধও হতে পারে

দ্য ওয়াল ব্যুরো : ভারতে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। শনিবার সকাল অবধি ওই রাজ্যে ৫২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এই পরিস্থিতিতে পুনেয় টাটা মোটরসের কারখানায় দ্রুত উৎপাদন কমিয়ে ফেলা হচ্ছে। শুক্রবার ওই স

পুনেয় কারখানার উৎপাদন কমাচ্ছে টাটা, পরিস্থিতি খারাপ হলে বন্ধও হতে পারে

শেষ আপডেট: 21 March 2020 08:14

দ্য ওয়াল ব্যুরো : ভারতে মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। শনিবার সকাল অবধি ওই রাজ্যে ৫২ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ মিলেছে। এই পরিস্থিতিতে পুনেয় টাটা মোটরসের কারখানায় দ্রুত উৎপাদন কমিয়ে ফেলা হচ্ছে। শুক্রবার ওই সংস্থা জানিয়েছে, পরিস্থিতি যদি আরও গুরুতর আকার ধারণ করে, কারখানা বন্ধ করে দেওয়া হবে। ব্রিটিশ লাক্সারি কার জাগুয়ার ও ল্যান্ড রোভারের মালিক টাটা মোটরস আগামী সোমবার থেকেই উৎপাদন আরও কমিয়ে আনবে। পরিস্থিতি খারাপ হলে কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে মঙ্গলবার। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর গুয়েন্তার বুটসচেক জানিয়েছেন, ৩১ মার্চের আগে কারখানায় স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার সম্ভাবনা নেই। বুটসচেক বিব্ররতি দিয়ে বলেন, "আমরা পরিস্থিতির ওপরে সতর্ক নজর রাখছি। যে সব রাজ্যে আমাদের কারখানা আছে, সেখানে কী পরিস্থিতি সৃষ্টি হয় দেখে সিদ্ধান্ত নেব।" দেশের বৃহত্তম ট্রাক নির্মাতা টাটা মোটরসের কারখানাগুলি দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে। তার মধ্যে পুনের কারখানায় তৈরি হয় বড় প্যাসেঞ্জার কার ও ট্রাক। এদিন টাটা সনসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেন, তাঁদের প্রতিটি সংস্থাই স্থায়ী ও অস্থায়ী কর্মীদের মার্চ-এপ্রিল মাসের পূর্ণ বেতন দেবে। কোয়ারান্টাইনের জন্য যদি কেউ আসতে না পারেন অথবা কারখানা বন্ধ থাকে, তাহলেও কারও বেতন কাটা যাবে না। গত শুক্রবার মহারাষ্ট্র সরকার নির্দেশ দিয়েছে, মুম্বই, পুনে সহ তিনটি শহরে অত্যাবশ্যকীয় পরিষেবা বাদে সব অফিস ও দোকান বন্ধ থাকবে। এর মধ্যে বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগে মারা গিয়েছেন ১১ হাজারের বেশি। অসুস্থ হয়েছেন আড়াই লক্ষের বেশি মানুষ। এই পরিস্থিতিতে হু-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেইসাস ভারচুয়াল সাংবাদিক বৈঠক করলেন জেনিভায়। সেখানে তিনি তরুণদের সতর্ক করে বলেন, তোমাদেরও নিশ্চিত হওয়ার কারণ নেই। সাধারণত বয়স্কদেরই করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে বেশি। কিন্তু অনেকক্ষেত্রে যুবক-যুবতীরাও আক্রান্ত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। চিনের উহান থেকে গত ডিসেম্বরে করোনাভাইরাসের মহামারী শুরু হয়। গত ২৪ ঘণ্টার বেশি সময়ের মধ্যে সেখানে নতুন করে কেউ আক্রান্ত হননি। অর্থাৎ সেখানে কোভিড-১৯ কে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। হু প্রধান এ ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "উহানকে দেখে আমরা ভরসা পাচ্ছি। তার মানে পরিস্থিতি যতই খারাপ হোক, তা নিয়ন্ত্রণে আনা যায়।" এর পরে অবশ্য তিনি বলেন, "আমাদের সতর্ক থাকতেই হবে। পরিস্থিতি যে কোনও সময় ফের খারাপ দিকে মোড় নিতে পারে। কিন্তু যে দেশ বা শহরগুলি মহামারীকে প্রতিরোধ করতে পেরেছে, তাদের দেখে বিশ্বের বাকি দেশগুলির আশাবাদী হওয়ার কারণ আছে।"

```