Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়, এক সজ্জন ব্যক্তিকে হারাল দেশ, শোকবার্তা সব মহলের

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে লড়াই করার পরে অবশেষে হার মেনেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গতকাল, সোমবার সন্ধেয় মারা গেছেন তিনি। শৌচালয়ে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল তাঁর। অস্ত্রোপচার করা হয়েছিল, ধরা পড়েছিল ক

চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়, এক সজ্জন ব্যক্তিকে হারাল দেশ, শোকবার্তা সব মহলের

শেষ আপডেট: 1 September 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছুদিন ধরে লড়াই করার পরে অবশেষে হার মেনেছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। গতকাল, সোমবার সন্ধেয় মারা গেছেন তিনি। শৌচালয়ে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল তাঁর। অস্ত্রোপচার করা হয়েছিল, ধরা পড়েছিল করোনা সংক্রমণ। শেষমেশ কোমায় চলে যান তিনি, দিল্লির সেনা হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টার পরেও শেষরক্ষা হয়নি। তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সোমবার সন্ধ্যেয় টুইট করে মৃত্যুসংবাদ দেন প্রণববাবুর। এর পরেই রাজনৈতিক মহল তো বটেই শোকের ছায়া নেমে আসে দেশের ক্রীড়া ও বিনোদন জগতেও। লতা মঙ্গেশকর থেকে বিরাট কোহলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে উস্তাদ রশিদ খান-- সকলেই শোকবার্তা রেখেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির উদ্দেশে। ক্রিকেটার ও রাজনীতিক গৌতম গম্ভীর টুইট করেন, "প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আমি গভীর ভাবে শোকাহত। সকলের শ্রদ্ধার ও ভালবাসার পাত্র ছিলেন তিনি। ওঁর পরিবার ও প্রিয়জনেদের শক্তি দিন ঈশ্বর। ওঁর কৃতিত্বের কথা সারা দেশ মনে রাখবে চিরকাল।" https://twitter.com/GautamGambhir/status/1300413535256600576 সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর টুইট করেন, "প্রণবদার মৃত্যুর খবরে গভীর দুঃখ পেয়েছি। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন মানুষটি আদতেই একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম পরস্পরের। ওঁর পরিবারের প্রতি আমার সান্ত্বনা।" https://twitter.com/mangeshkarlata/status/1300416941258158085 বাংলার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, "আমাদের সম্মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি এবং বাংলার গর্ব প্রণব মুখোপাধ্যায় আমাদের মধ্যে আর নেই। ওঁর আত্মার চিরশান্তি হোক।" https://twitter.com/prosenjitbumba/status/1300414491851517954 বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ লেখেন, "গভীর ভাবে শোকাহত! দেশের জন্য বিরাট বড় ক্ষতি। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী তাঁর কাজে ও কৃতিত্বে দেশবাসীর কাছে উজ্জ্বল হয়ে থাকবেন। প্রণববাবুর ছেলে অভিজিৎজি ও ওঁর পরিবার এবং ভক্তদের আমার সান্ত্বনা।" https://twitter.com/Riteishd/status/1300413949356183552 অভিনেতা রণদীপ হুডা লিখেছেন, "ওঁর আদর্শ ও রাজনৈতিক বোধের জন্য সারা দেশের কাছে উনি সম্মানিত। উনি এখজন আদর্শ সজ্জন মানুষ। ভারতরত্ন ও প্রাক্তন রাষ্ট্রপতি... দেশের জন্য বড় ক্ষতি। প্রণব মুখার্জী, ওম শান্তি।" https://twitter.com/RandeepHooda/status/1300414074388242432 সঙ্গীতশিল্পী রশিদ খান একটি ভিডিও বার্তায় বলেন, "প্রণবদা এক জন বড় নেতা ছিলেন। সমস্ত দলের সমস্ত সদস্য ওঁকে মানতেন। আমায় খুব ভালবাসতেন উনি। অনেক বার দেখা হয়েছে আমাদের, উনি আমায় রাষ্ট্রপতি ভবনে ডেকে অনুষ্ঠানও করিয়েছেন। খুব ভাল মানুষ ছিলেন উনি। আমাদের পারিবারিক সম্পর্ক হয়ে গেছিল। ওঁর আত্মা শান্তি পাক, ভগবানের কাছে প্রার্থনা করছি।"

গত ৯ অগস্ট, রবিবার রাতে ১০ নম্বর রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে চোট লাগায় পর দিন সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি তাঁর। জ্ঞান আর ফিরলই না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। মৃত্যু কালে প্রণববাবুর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রণববাবু। গত দু’দশকের বেশি সময় ধরে তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তা ছাড়া ২০১৪ সালে বড়সড় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি ভবনের স্টাডি থেকে খেতে যাওয়ার সময়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলেন। তারপর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ নরেশ ত্রেহানের চিকিৎসায় ছিলেন তিনি। সোমবার বিকেল ৫টা ৪৬ মিনিট নাগাদ প্রণববাবুর প্রয়াত হওয়ার খবর টুইট করে জানান তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

```