
শেষ আপডেট: 2 April 2023 17:03
দ্য ওয়াল ব্যুরো: চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের মাঠে দুরন্ত খেললেন তিলক ভার্মা (Tilak Verma)। মুম্বইয়ের (RCB Vs MI) হয়ে তিনি দাপট না দেখালে রোহিতদের দলের হাল করুণ হতো।
রবিবার সিরাজদের বোলিং আক্রমণের সামনে একাই রুখে দাঁড়ালেন তিলক। তিনি করেছেন ৪৬ বলে ৮৪ রান । দলের বাকিরা যখন ব্যর্থ, সেইসময় তিলক স্মরণীয় ইনিংস খেলেছেন শক্তিশালী দলের বিপক্ষে। মুম্বই শেষ করল ২০ ওভার শেষে ১৭১/৭। তিলকের ব্যাট থেকে এসেছে নয়টি চার ও চারটি ছয়। পাশাপাশি আসাদ খান পরের দিকে নেমে নয় বলে ১৫ রান করেছেন তিনি।
না হলে মুম্বইয়ের দলের বাঘা বাঘা ব্যাটাররা ব্যর্থই। রোহিত শর্মা একটা ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পরে ভাবা গিয়েছিল দারুণ খেলবেন। কিন্তু তিনি এক রানে ফিরলেন। পাশাপাশি ঈশান কিশান (১০), সূর্যকুমার যাদব (১৫) সফল হতে পারেননি।
বেঙ্গালুরু আগে বোলিং নেওয়ার সুফলতা পেয়েছে। তাদের হয়ে দুই উইকেট কর্ণ শর্মা। তারপর বাকি পাঁচ জন বোলার একটি করে উইকেট নিয়েছেন।
শেষ ওভারে হর্ষল প্যাটেলের বলে তিলক-আসাদ মিলে তুলেছেন ২৩ রান। এই রানই না বেঙ্গালুরুর কাছে গুরুত্বপূর্ণ না হয়ে যায়।
এদিকে, আইপিএলে ওয়াইডের হ্যাটট্রিক করে ফেললেন মহম্মদ সিরাজ। তিনি এর আগেও এক ওভারে পাঁচটি ওয়াইড বোলিং করেছিলেন। রবিবারও তাই করলেন মুম্বইয়ের বিপক্ষে। এটি এক বিরল লজ্জার নজিরও। তিনি বিপক্ষের তিলককে প্রলোভন দেখাতে গিয়েই ওয়াইড বল বেশি করেছেন।
এক যুগ পূর্ণ, বিশ্বকাপ জেতানো ধোনির সেই ব্যাটের দাম উঠল কত জানেন