Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিরাটের কথা ধোপেই টিকল না, বেঙ্গালুরুর দুই কোচকে ছেঁটেই ফেললেন কর্তারা

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়ক নন। সেই দায়িত্ব গিয়েছে ফ্যাফ ডু প্লেসির কাছে। ফ্রাঞ্চাইজি কর্তারাও কোহলির কথাকে আর তেমন গুরুত্ব দিচ্ছেন না। যে কারণে রাতারাতি তাঁর

বিরাটের কথা ধোপেই টিকল না, বেঙ্গালুরুর দুই কোচকে ছেঁটেই ফেললেন কর্তারা

শেষ আপডেট: 16 July 2023 19:06

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়ক নন। সেই দায়িত্ব গিয়েছে ফ্যাফ ডু প্লেসির কাছে। ফ্রাঞ্চাইজি কর্তারাও কোহলির কথাকে আর তেমন গুরুত্ব দিচ্ছেন না। যে কারণে রাতারাতি তাঁর দুই পছন্দের কোচকে ছাঁটাই করে দিলেন।

সরিয়ে দেওয়া হয়েছে মূল কোচ সঞ্জয় বাঙ্গারকে। পাশাপাশি ডিরেক্টর অব ক্রিকেট অপারেশন মাইক হেসেনকেও সরিয়ে দেওয়া হল। ১৬ বছর ধরে আইপিএল ট্রফি নেই। তারা একবারও জিততে পারেনি কোটিপতি লিগ। তাই নতুন কোচ এনে ট্রফি আনার চেষ্টা হবে। বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথকে রেখে দেওয়া হয়েছে।

সব থেকে বড় কথা, কোহলির সঙ্গে বাঙ্গারের সম্পর্ক অত্যন্ত ভাল। কোহলির অফ ফর্মের সময় বাঙ্গার তাঁকে সহায়তা করেছিলেন। কোহলি তাঁর হয়ে বলতেও কর্তারা শোনেননি। বরং নতুন কোচ আনার দিকে ঝুঁকলেন।

বেঙ্গালুরু কর্তারা যদিও জানাননি তাঁরা বিদেশি কোচ না দেশীয় কোচের ওপর দায়িত্ব দেবেন। বাঙ্গার অবশ্য ধারাভাষ্যের কাজ করেন। হেসন হয়তো ফিরে যাবেন অস্ট্রেলিয়া। কিন্তু আরসিবি কর্তারা বুঝিয়ে দিলেন কোহলির কথা আর শেষ সিদ্ধান্ত নয় দলে।  

ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টস দলের মূল কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে সরিয়ে দায়িত্ব দিয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে। দলের মেন্টর গৌতম গম্ভীরের কথার ভিত্তিতেই যে বদল হয়েছে, সেটিও বেশ বোঝা গিয়েছে।

উইম্বলডনের রাজা আলকারাজ, জকোভিচকে টলিয়ে ঐতিহাসিক জয় স্প্যানিশ যুবরাজের


```