Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইপিএলের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ২৩ এপ্রিল! কেন?

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ইতিহাসে ফের সর্বনিম্ন রানের তালিকায় নিজেদের নাম লেখাল বেঙ্গালুরু (RCB)। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে থেমে গেছিল। যা নিয়ে ফের বিরাটদের ব্যর্থতার ছবি সামনে এসেছে। আইপিএলের (IPL 2022) ইতিহাসের সর্বনিম্ন স্ক

আইপিএলের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন ২৩ এপ্রিল! কেন?

শেষ আপডেট: 24 April 2022 06:14

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের ইতিহাসে ফের সর্বনিম্ন রানের তালিকায় নিজেদের নাম লেখাল বেঙ্গালুরু (RCB)। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৬৮ রানে থেমে গেছিল। যা নিয়ে ফের বিরাটদের ব্যর্থতার ছবি সামনে এসেছে। আইপিএলের (IPL 2022) ইতিহাসের সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম দশটির মধ্যে চারটিতেই নাম আছে বেঙ্গালুরুর।

২৩ এপ্রিল এই তারিখটা বেঙ্গালুরু শিবিরের কাছে খুব গুরত্বপূর্ণ তারিখ। শুধু বেঙ্গালুরুই নয়, আইপিএলের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে গর্বের ও লজ্জার দিন ২৩ এপ্রিল!

কেন?

প্রথমেই আসা যাক গর্বের কেন? ঠিক নয় বছর আগে ফিরে যাওয়া যাক। ২০১৩ সালের ২৩ এপ্রিল। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল বিরাটের বেঙ্গালুরু। তারপর ইতিহাস। ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংস আজও মনে আছে সকলের। মাত্র ৬৬ বলে ১৭৫ রান! এককথায় ছিল অবিশ্বাস্য, অসম্ভব। সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন ক্যারিবিয়ান জায়েন্ট। সেই সুবাদেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড আছে বেঙ্গালুরুর নামের পাশে। ২০ ওভারে ২৬৩ রান। যে রেকর্ড আজও অক্ষুণ্ন।

এবার আসা যাক লজ্জার কথায়। ঠিক পাঁচ বছর আগে ২০১৭ সালের ২৩ এপ্রিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল আরসিবি। মাত্র ৪৯ রানে গুটিয়ে গেছিল বেঙ্গালুরু। কলকাতার বোলিং ব্রিগেডের সামনে সেদিন হাবুডুবু খেতে হয়েছিল বিরাট-ডিভিলিয়ার্সদের। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের রেকর্ডও করে ফেলেছিল বেঙ্গালুরু যা এখনও অক্ষুণ্ন।

সেই ২৩ এপ্রিল। ২০২২ সালেও অন্যতম সর্বনিম্ন স্কোর করল বেঙ্গালুরু। তবে এবার অধিনায়ক বিরাট নয়। ফাফ ডু ' প্লেসি। তবে চিত্রনাট্য কিছুই বদলায়নি। আর কোহলি? এবার যে তিনি একেবারেই ফর্মে নেই তা আবারও স্পষ্ট হল শনিবার। শনিবারও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খাতাই খুলতে পারেননি। বিনা রানে ফিরলেন জেনসেনের বলে আউট হয়ে। কোহলির ফর্ম দলের কাছে চিন্তার হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে কথা হচ্ছে কোহলিকে নিয়ে। তাঁকে বিশ্রামে পাঠানোর কথা উঠছে।

অন্য একটি খুব আশ্চর্য জাগানো কথা হল, বেঙ্গালুরুর সর্বোচ্চ রানের রেকর্ডের দিনেই হোক বা সর্বনিম্ন রানের রেকর্ডের দিনেই হোক, কোহলির ব্যাটে রান আসেনি। ২০১৩ সালে ২৩ এপ্রিল কোহলি করেছিলেন মাত্র ১১ রান। আর ২০১৭ সালের ২৩ এপ্রিল শূন্য। আর ২০২২ সালের ২৩ এপ্রিলও শূন্য।

পাকিস্তানের জার্সিতে প্রথম খেলা, সেঞ্চুরি, শ্যাম্পেন- শচীনের জীবনে এমন কত যে রোমাঞ্চ!


```