Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : অর্থনীতির বিকাশের হার কমেছে। বেকারত্বের হারও যথেষ্ট বেশি। এই পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.১৫ শতাংশ করল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক যে সুদে অন্যান্য ব্যাঙ্ককে স্বল্পমেয়াদী ঋণ দেয়, তা

অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

শেষ আপডেট: 4 October 2019 08:54

দ্য ওয়াল ব্যুরো : অর্থনীতির বিকাশের হার কমেছে। বেকারত্বের হারও যথেষ্ট বেশি। এই পরিস্থিতির মোকাবিলায় শুক্রবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.১৫ শতাংশ করল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্ক যে সুদে অন্যান্য ব্যাঙ্ককে স্বল্পমেয়াদী ঋণ দেয়, তাকে বলে রেপো রেট। ওই সুদের হার কমালে ধরে নেওয়া হয় অন্যান্য ব্যাঙ্কও কম সুদে ঋণ দিতে পারবে। তার ফলে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। তেজি হবে অর্থনীতি। এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের সভাপতিত্বে আর্থিক নীতি কমিটি বৈঠকে বসে। কমিটির ছয় সদস্যই রেপো রেট কমানোর পক্ষে মতপ্রকাশ করেন। গত ফেব্রুয়ারি মাস থেকে এই নিয়ে পাঁচ বার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। কিছুদিন আগে এক সংবাদ সংস্থা বিভিন্ন অর্থনীতিবিদকে প্রশ্ন করে, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে কী পদক্ষেপ নেওয়া উচিত। তাঁরা একবাক্যে বলেছিলেন, রেপো রেট কমানো ছাড়া উপায় নেই। সেদিক থেকে বলা যায়, রিজার্ভ ব্যাঙ্ক যে রেপো রেট কমাবে তা প্রত্যাশিতই ছিল। একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বিকাশ হবে ৫.৩ থেকে ৬.১ শতাংশ। আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে বিকাশ হবে ৬.৬ থেকে ৭.২ শতাংশ।

```