Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুদ্রাস্ফীতির মধ্যে প্রায় সব রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক বৃহস্পতিবার ঘোষণা করল, রেপো রেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পলিসি রেট একই রাখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক চায় ভোগ্যপণ্যের খুচরো মূল্য যেন অপরিবর্তিত থাকে

মুদ্রাস্ফীতির মধ্যে প্রায় সব রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

শেষ আপডেট: 6 August 2020 08:16

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকদিনে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক বৃহস্পতিবার ঘোষণা করল, রেপো রেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ পলিসি রেট একই রাখা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক চায় ভোগ্যপণ্যের খুচরো মূল্য যেন অপরিবর্তিত থাকে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সব রেট অপরিবর্তিত থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্য তিনটি। অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা। কোভিড ১৯ অতিমহামারী অর্থনীতিতে যে প্রভাব ফেলেছে, তা কাটিয়ে উঠতে সাহায্য করা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রাখা। রিজার্ভ ব্যাঙ্কের এদিনের সিদ্ধান্তের ফলে রেপো রেট থাকছে চার শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ককে যে হারে স্বল্পমেয়াদী ঋণ দেয়, তাকে বলে রেপো রেট। রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশ। কিছুদিন আগে রয়টার্সের এক সমীক্ষায় জানা গিয়েছিল, বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে। বাস্তবে তা হয়নি। এদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, দেশের প্রকৃত জিডিপি এখন সংকুচিত হচ্ছে। চলতি আর্থিক বছরের প্রথমার্ধে তো বটেই, সারা বছরেই জিডিপি সংকুচিত হবে। এপ্রিল, মে মাসে দেশে অর্থনৈতিক কার্যকলাপ খুবই কমে গিয়েছিল। এখন নতুন করে নানা সেক্টরে কাজ শুরু হচ্ছে। কিন্তু নানা জায়গায় বেড়েছে করোনা সংক্রমণ। ফলে কয়েকটি অঞ্চলে ফের লকডাউন করতে হয়েছে। সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির অবস্থাই এখন নড়বড়ে জায়গায় আছে বলে শক্তিকান্ত দাস মন্তব্য করেন। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র আশা করছে, সেপ্টেম্বরে শুরু হওয়া ত্রৈমাসিকে বাড়বে চাহিদা। ধীরে ধীরে খারাপ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। আগামী আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র সংকট কাটিয়ে উঠবে। একইসঙ্গে শক্তিকান্ত দাস সতর্ক করে বলেন, এই সময় বিদেশে রফতানি কমবে। কারণ বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে। আন্তর্জাতিক বাণিজ্যও এখন কমছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, বিভিন্ন ক্ষেত্রকে সাহায্য করার জন্য আরও ১০ হাজার কোটি টাকা দেওয়া হবে। তার মধ্যে পাঁচ হাজার কোটি পাবে ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক। শক্তিকান্ত দাসের মতে, কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সক্রিয়ভাবে, সবদিকে সাযুজ্য রেখে অতিমহামারীর মোকাবিলা করতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি মনে করে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি বেশি থাকবে। চলতি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে কমতে থাকবে মুদ্রাস্ফীতি।

```