Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর্থিক বিকাশের জন্য যতদিন প্রয়োজন, ততদিনই রেট অপরিবর্তিত রাখা হবে, জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

দ্য ওয়াল ব্যুরো : টানা আটবার মূল রেটগুলি অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গত বুধবার কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির দ্বিমাসিক বৈঠক বসে। বৈঠক শেষ হয় শুক্রবার। তারপর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট আগের

আর্থিক বিকাশের জন্য যতদিন প্রয়োজন, ততদিনই রেট অপরিবর্তিত রাখা হবে, জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

শেষ আপডেট: 8 October 2021 06:55

দ্য ওয়াল ব্যুরো : টানা আটবার মূল রেটগুলি অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। গত বুধবার কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির দ্বিমাসিক বৈঠক বসে। বৈঠক শেষ হয় শুক্রবার। তারপর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট আগের মতোই থাকছে চার শতাংশ। রিভার্স রেপো রেটও ৩.৩৫ শতাংশই থাকছে। রিজার্ভ ব্যাঙ্ক যে হারে অন্যান্য ব্যাঙ্ককে ঋণ দেয়, তাকে বলে রেপো রেট। রিজার্ভ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট। একটি সূত্রে খবর, অতিমহামারী পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে রিজার্ভ ব্যাঙ্ক হয় রেট কমাবে নয়তো অপরিবর্তিত রাখবে। দেশে কোভিড অতিমহামারী দেখা দেওয়ার পরে ২০২০ সালের ২২ মে রিজার্ভ ব্যাঙ্ক পলিসি রেট কমায়। ২০২০ সালের মার্চ থেকে ১১৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। শক্তিকান্ত দাস বলেন, ২০২১-২২ সালে জিডিপির প্রকৃত বিকাশ হবে ৯.৫ শতাংশ হারে। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এমন কয়েকটি লক্ষণ দেখা গিয়েছে, যাতে বলা যায়, অর্থনীতির বিকাশ হচ্ছে আগের চেয়ে দ্রুতগতিতে। অগাস্ট-সেপ্টেম্বরে দেশের বাজারে নানা পণ্যের চাহিদা বেড়েছে। আশা করা যায়, উৎসবের মরসুমে শহরাঞ্চলে চাহিদা আরও বাড়বে। কিন্তু শক্তিকান্ত দাস সতর্ক করে বলেন, চাহিদা এখনও প্রাক কোভিড পর্বে পৌঁছয়নি। রেটিং এজেন্সি মুডি একসময় ভারতের রেটিং দিয়েছিল ‘নেগেটিভ’। কিন্তু সম্প্রতি মুডি বলেছে, ভারতের রেটিং ‘স্টেবল’। তাদের বক্তব্য, ধীরে ধীরে ফের বিকশিত হচ্ছে ভারতের অর্থনীতি। বিভিন্ন সেক্টরেই চাহিদা বাড়ছে। শক্তিকান্ত দাস জানান, চলতি বছরে মুদ্রাস্ফীতি হয়েছে ৫.৩ শতাংশ। কেন্দ্রীয় ব্যাঙ্ক চায় মুদ্রাস্ফীতি দুই থেকে ছয় শতাংশের মধ্যে বেঁধে রাখতে। গত অগাস্ট এবং সেপ্টেম্বরে পরিষেবা ক্ষেত্রে চাহিদা বেড়েছে। কোভিড নিয়ে কড়াকড়ি শিথিল করার ফলে আরও চাঙ্গা হয়েছে ওই সেক্টর। এর ফলে পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নতুন কর্মী নিয়োগ করেছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, এর আগে যখন কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটারি পলিসির বৈঠক হয়েছিল, তখন অর্থনীতির অবস্থা এখনকার তুলনায় ছিল খারাপ। কিন্তু তার পরে বিকাশ হয়েছে অপ্রত্যাশিত হারে। পয়লা অক্টোবর থেকে ন'টি নতুন বিধি চালু করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তার প্রভাব পড়েছে আমানতকারীদের ওপরে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানায়, ১ অক্টোবর থেকে বদলে গিয়েছে পেনশন বিধি। অটো ডেবিট নির্দেশিকাও পরিবর্তিত হয়েছে। অচল হয়ে গিয়েছে কয়েকটি ব্যাঙ্কের চেকবই।

```