Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক শুরু, ভবিষ্যৎবাণী করা হতে পারে বিকাশ ও মুদ্রাস্ফীতি নিয়ে

দ্য ওয়াল ব্যুরো : বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির তিনদিনের বৈঠক শুরু হল। কমিটির সদস্যরা কী সিদ্ধান্ত নিলেন জানা যাবে শুক্রবার। সুদের হার সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। তাছাড়া আগামী দিনে অর্থনীতির বিকাশ ও মু

রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক শুরু, ভবিষ্যৎবাণী করা হতে পারে বিকাশ ও মুদ্রাস্ফীতি নিয়ে

শেষ আপডেট: 7 October 2020 10:13

দ্য ওয়াল ব্যুরো : বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির তিনদিনের বৈঠক শুরু হল। কমিটির সদস্যরা কী সিদ্ধান্ত নিলেন জানা যাবে শুক্রবার। সুদের হার সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। তাছাড়া আগামী দিনে অর্থনীতির বিকাশ ও মুদ্রাস্ফীতির হার নিয়েও কমিটি ভবিষ্যৎবাণী করতে পারে। গত সপ্তাহেই কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মনিটারি পলিসি কমিটির তিনজনকে তখনও নিয়োগ করা হয়নি। কমিটিতে ছ’জন সদস্য থাকেন। তাঁদের মধ্যে তিনজনকে নিয়োগ করা হয় রিজার্ভ ব্যাঙ্কের বাইরে থেকে। এই বহিরাগত তিন সদস্যের মেয়াদ ফুরিয়েছে গত মাসে। গত সপ্তাহ অবধি তাঁদের জায়গায় নতুন কাউকে নিয়োগ করা হয়নি। নিয়মমতো মনিটারি কমিটির বৈঠকে অন্তত চারজন সদস্যকে উপস্থিত থাকতে হয়। এখন বৈঠক হলে চারজন উপস্থিত হতে পারবেন না। সেজন্যই বৈঠক পিছিয়ে দেওয়া হয়। মুম্বইতে আইসিআইসিআই সিকিউরিটিজ প্রাইমারি ডিলারশিপ লিমিটেডের চিফ ইকনমিস্ট এ প্রসন্ন এতে অসন্তোষ প্রকাশ করে বলেন, মনিটারি পলিসি কমিটিতে নতুন সদস্য নিয়োগ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অন্তত তিনমাস সময় পেয়েছিল। তবু তারা কাউকে নিয়োগ করেনি। মনিটারি পলিসি দেশের অর্থনীতিকে নানাভাবে সাহায্য করে। সেখানে অনিশ্চয়তা সৃষ্টি হওয়া কাম্য নয়। এরপর গত সোমবার রাতে মনিটরি কমিটির নতুন তিন সদস্যের নাম ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। তাঁরা হলেন শশাঙ্ক ভিদে, অসীমা গয়াল এবং জয়ন্ত বর্মা। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনিটরি কমিটির নতুন সদস্যদের কার্যকালের মেয়াদ চার বছর। অসীমা গয়াল একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি মুম্বইতে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট রিসার্চে অধ্যাপনা করেন। একসময় তিনি ছিলেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের ফেলো। শশাঙ্ক ভিদে দিল্লির ন্যাশনাল কাউন্সিল ফর অ্যাপ্লায়েড ইকনমিক রিসার্চের সিনিয়র অ্যাডভাইসার। তাঁর গবেষণার বিষয় হল কৃষি, পভার্টি অ্যানালিসিস ও ম্যাক্রোইকনমিক্স। জয়ন্ত বর্মা আইআইএম আমেদাবাদের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং প্রফেসর। প্রতি বছর ১ অক্টোবর মনিটারি পলিসি কমিটি সুদের নতুন হার ঘোষণা করে। এবছর কমিটির বৈঠক না হওয়ায় তা ঘোষণা করা যায়নি। পর্যবেক্ষকদের মতে, এর ফলে দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলির মধ্যে ভারত অতিমহামারীতে রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল থেকে জুনের ত্রৈমাসিকে অর্থনীতির সংকোচন ঘটেছে ২৩.৯ শতাংশ। ২০১৬ সালে মনিটারি পলিসি কমিটি গড়ে তোলা হয়। চলতি বছরে ওই কমিটি সুদের হার ১১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। ব্লুমবার্গের সমীক্ষায় দেখা যায়, বেশিরভাগ অর্থনীতিবিদের ধারণা, এবারের বৈঠকেও মনিটারি পলিসি কমিটি সুদের হার একই রাখার সিদ্ধান্ত নেবে।

```