Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কে ছেদ? জাদেজাকে নিয়ে জল্পনা বাড়ছে, কী বলছে সিএসকে

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংস (CSK) নাকি সোশ্যাল মিডিয়ায় আন-ফলো করেছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)? তবে কি সিএসকে-এর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে অলরাউন্ডার জাড্ডুর? বুধবার রাত থেকে এমন সব প্রশ্ন নিয়েই তোলপাড় হচ্ছে নেট পাড়া।

চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কে ছেদ? জাদেজাকে নিয়ে জল্পনা বাড়ছে, কী বলছে সিএসকে

শেষ আপডেট: 12 May 2022 10:24

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই সুপার কিংস (CSK) নাকি সোশ্যাল মিডিয়ায় আন-ফলো করেছে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)? তবে কি সিএসকে-এর সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে অলরাউন্ডার জাড্ডুর? বুধবার রাত থেকে এমন সব প্রশ্ন নিয়েই তোলপাড় হচ্ছে নেট পাড়া।

উল্লেখ্য, পাঁজরের চোটের কারণে আইপিএলের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন জাদেজা (Ravindra Jadeja)। এমনিতেই এবারের আইপিএল ভাল যাচ্ছে না তাঁর। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর চেন্নাইয়ের দায়িত্ব পড়েছিল জাদেজার কাঁধে। সেই ভূমিকায় একেবারেই সফল ছিলেন না তিনি। তাই মাঝপথেই অধিনায়কত্ব ছেড়েছেন জাদেজা।

পরের মরসুমে নাইট শিবিরে 'প্রাক্তন' ম্যাকালাম! কোচ হিসেবে আর নয় কলকাতায়

পাশাপাশি ব্যাট-বল হাতেও চলতি মরসুমে খুব একটা সফল নন তিনি। ১০ ম্যাচে করেছেন মাত্র ১১৬ রান। নিয়েছেন পাঁচ উইকেট। যা একেবারেই দাগ কাটেনি ক্রিকেট মহলে। তার ওপর চোটের কারণে ছিটকে যাওয়া। সব মিলিয়ে সিএসকে শিবিরে জাদেজাকে (Ravindra Jadeja) নিয়ে কানাঘুষো শুরু হয়ে গেছে।

সেই কানাঘুষো আরও উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় জাদেজাকে আন-ফলো করার খবরে। তবে এই খবর যে একেবারেই সত্যিই নয় তা জানানো হল সিএসকে-এর তরফে। দলের সিও কাশী বিশ্বনাথন জানান, "রবীন্দ্র জাদেজা ভবিষতে চেন্নাইয়ের অন্যতম প্রধান অংশ।" সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বনাথন জানান, "সোশ্যাল মিডিয়ায় কী ঘুরছে তা নিয়ে আমি কিছু বলতে পারব না। তবে জাদেজা সিএসকে-র অন্যতম অঙ্গ।"

চেন্নাই দলের সিও-র এহেন মন্তব্যের পর কি জাদেজাকে নিয়ে জল্পনা কমবে? সময়ই তার উত্তর দেবে। আপাতত জাদেজাকে ছাড়াই আগামী ম্যাচগুলো মাঠে নামছে চেন্নাই।

দুধ খেলেই অ্যালার্জি? চিজ, মাখন কিছুই পেটে সয় না, কী করবেন


```