Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় দলের সতীর্থদের প্রতি অভিমান ঝরে পড়ছে অশ্বিনের, কী বললেন অফস্পিনার

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের সদস্যদের নিয়ে রীতিমতো হতাশা ঝরে পড়ছে রবিচন্দ্রন অশ্বিনের। তাঁকে ছাড়াই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেছিল। সেইসময় বিশেষজ্ঞদের একটা অংশ বলাবলি শুরু করেন, অশ্বিনকে দলের বাইরে রেখে ভুল কাজ করা

জাতীয় দলের সতীর্থদের প্রতি অভিমান ঝরে পড়ছে অশ্বিনের, কী বললেন অফস্পিনার

শেষ আপডেট: 17 June 2023 15:39

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলের সদস্যদের নিয়ে রীতিমতো হতাশা ঝরে পড়ছে রবিচন্দ্রন অশ্বিনের। তাঁকে ছাড়াই দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নেমেছিল। সেইসময় বিশেষজ্ঞদের একটা অংশ বলাবলি শুরু করেন, অশ্বিনকে দলের বাইরে রেখে ভুল কাজ করা হয়েছে।

এমনকী শচীন তেন্ডুলকার পর্যন্ত সেইসময় সমালোচনায় সরব হয়েছিলেন। অশ্বিনের মতো স্পিনারকে বসিয়ে ভুল কাজ করা হয়েছে, সেই নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

ওভালের ফাইনালে অশ্বিন বসে থাকার পরে তিনি হতাশাগ্রস্ত হয়ে যান। তাই দেশে ফিরেই তামিলনাড়ু ক্রিকেট লিগে খেলতে নামেন সিনিয়র তারকা। দেশের নামী সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করেছিল, দল থেকে যে বাদ পড়লেন, কোনও সতীর্থ কি আপনার হয়ে কিছু বলেছেন? কারও সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলেন?

অশ্বিন জানান, একটা সময় টিমমেটরা সবাই বন্ধু ছিল, এখন সবাই কলিগ হয়ে গিয়েছে। সবাই সহকর্মী। এই কথাই ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতীয় দলের সেই খোলামেলা পরিবেশ যে উধাও, সেটিও স্বীকার করেছেন অ্যাশ (অশ্বিনের ডাকনাম ভারতীয় দলে)।

এইসময় ভারতীয় দলের সদস্যরা যে খুব ব্যস্ত, সেই কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন নামী এই তারকা। অশ্বিন বলেছেন, এখন তো দলের অনেকেরই সময় নেই এটা বলার, কী বস, কেমন আছো? কী চলছে? এটাই আমাকে কষ্ট দেয়। জানি, এটা একটা গভীর বিষয়, তবে আমার যা মনে হল, সেটাই বললাম।


```