Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নাকতলা থেকে ভিভের পাড়ায় রবি কুমার, আজ বঙ্গ পেসারকে নিয়ে ফাইনালের স্বপ্নে ভারত

দ্য ওয়াল ব্যুরো: লড়াইয়ের কাহিনী এমনভাবেই হয়ে থাকে। ঝাড়খন্ড থেকে কলকাতায় চলে এসে থিতু হওয়া, তারপর কলকাতা ময়দানে খেলে প্রতিষ্ঠা লাভ। বাংলা যুব দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো, তারপর ভারতীয় দলে অন্তর্ভূক্তি। রবি কুমারকে ঘিরে আশার দোলাচল অনূর

নাকতলা থেকে ভিভের পাড়ায় রবি কুমার, আজ বঙ্গ পেসারকে নিয়ে ফাইনালের স্বপ্নে ভারত

শেষ আপডেট: 2 February 2022 10:25

দ্য ওয়াল ব্যুরো: লড়াইয়ের কাহিনী এমনভাবেই হয়ে থাকে। ঝাড়খন্ড থেকে কলকাতায় চলে এসে থিতু হওয়া, তারপর কলকাতা ময়দানে খেলে প্রতিষ্ঠা লাভ। বাংলা যুব দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো, তারপর ভারতীয় দলে অন্তর্ভূক্তি। রবি কুমারকে ঘিরে আশার দোলাচল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে। রবির বোলিংকে দারুণ ভরসা করছে সতীর্থরা। সেই কারণেই বুধবার অ্যান্টিগার কুলিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে রবি নিজেও আশাবাদী। নাকতলার বর্তমান বাসিন্দা মনে করছেন, এবারও তারা অজিদের হারিয়ে ফাইনালে যাওয়ার টিকিট পকেটে পুরতে পারবেন। অ্যান্টিগা মানে ভিভ রিচার্ডসের পাড়া, ক্যারিবিয়ান কিংবদন্তির পাড়ার মাঠে নিজের সেরা বোলিং করতে চান বাংলার তরুণ পেসার। এর আগে তিনবার বিশ্বকাপের মঞ্চে হারিয়েছে ভারতীয় দল। শুধু তাই নয়, অজি আতঙ্ক নেই যশ ধুল নেতৃত্বাধীন দলের। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারতীয় দল। যশ ধুল, শেখ রশিদরা করোনামুক্ত হয়ে ম্যাচে ফিরেছেন। হেভিওয়েট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে অবশ্য সতর্ক ভারতীয় দল। অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে সহজেই উড়িয়ে দিয়েছে। তাই অনেকটা প্রস্তুত হয়েই নামতে হবে হৃষিকেশ কানিতকার প্রশিক্ষণাধীন দলের। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। চার বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে জুনিয়র ক্রিকেট নিজেদের দাপট দেখিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ বার পঞ্চম বিশ্বকাপের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়ার জুনিয়র ব্রিগেড। ভারতের এই দলটিকে তাতাচ্ছেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ। তিনি এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন। নেটে দেখা গিয়েছে, লক্ষ্মণ দলের ব্যাটসম্যানদের থ্রো ডাউন দিচ্ছেন। তিনি টিম মিটিংয়ে দলকে নানা ঘটনা তুলে ধরে তাতিয়েছেন। এমনকি ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল বলেছেন, ‘‘লক্ষ্মণ স্যার আমাদের নিজের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি একটাই পরামর্শ দিয়েছেন, দলের প্রত্যেকে যেন প্রত্যেকের পাশে থাকে। ওই পরামর্শ দারুণভাবে আমাদের দলে কাজ দিয়েছে।’’            

```