Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশজুড়ে রেশন ধর্মঘট ১ জানুয়ারি থেকে, কমিশন নিয়ে আপত্তি ডিলারদের

নতুন বছরের শুরুর দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশন।

দেশজুড়ে রেশন ধর্মঘট ১ জানুয়ারি থেকে, কমিশন নিয়ে আপত্তি ডিলারদের

শেষ আপডেট: 27 December 2023 20:21

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুর দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপস ওনারস ফেডারেশন। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন সারা দেশের দরিদ্র শ্রেণির প্রায় ৮১ কোটি মানুষ । 

আন্দোলনকারীরা জানিয়েছেন, ধর্মঘটের ফলে ১ জানুয়ারি থেকে দেশের প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। ধর্মঘট পালিত হবে রাজ্যের প্রায় ২০ হাজার ২৭১টি দোকানেও। সব মিলিয়ে ভোগান্তির মুখে পড়বেন সারা দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ উপভোক্তা।

গরিব মানুষের অন্যতম প্রধান ভরসা এই রেশন। বিনামূল্যে চাল-সহ আরও কয়েকটি জিনিস তাঁরা পেয়ে থাকেন রেশন থেকে। এক্ষেত্রে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চললে সবচেয়ে বেশি সমস্যায় করবেন দরিদ্র শ্রেণির কয়েক কোটি মানুষ। 

আন্দোলনকারীদের তরফে সংগঠনের র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তাঁরা ধর্মঘট চালিয়ে যাবেন। 

কী কী দাবি রয়েছে আন্দোলনকারীদের?

 বিশ্বম্ভরবাবু জানিয়েছেন, নেটওয়ার্ক সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে উপক্ষোক্তাদের সমস্যা হচ্ছে। এদিকে রেশন সামগ্রী এফসিআই থেকে নিয়ে আসা থেকে ক্রেতাকে বণ্টন, এর মাঝে বিন্দু বিন্দু করে বেশ কিছু পরিমাণ খাদ্য শস্য নষ্ট হয়। তার খেসারত দিতে হয় ডিলারদের। খাদ্যশস্যের কুইন্টাল পিছু ১ কিলো করে হ্যান্ডেলিং লস দেওয়ার দাবি রয়েছে বহুদিনের।

তিনি বলেন, “এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। এতে খাদ্যশস্য কম পরিমাণ নষ্ট হয়। দার্জিলিং জেলার মতো রাজ্যের অন্যান্য জেলাতেও বর্ধিত কমিশন দিতে হবে। এনএফএসএ-র নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করতে হবে। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে।”


```