Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চক্রান্তের তত্ত্বেই অনড় বালু ঘনিষ্ঠ শঙ্কর, বললেন, 'কেউ কেউ আমাকে ফাঁসিয়েছে'

গ্রেফতারের পর থেকে দু'সপ্তাহ অতিক্রান্ত। ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

চক্রান্তের তত্ত্বেই অনড় বালু ঘনিষ্ঠ শঙ্কর, বললেন, 'কেউ কেউ আমাকে ফাঁসিয়েছে'

শেষ আপডেট: 18 January 2024 16:19


দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারের পর থেকে দু'সপ্তাহ অতিক্রান্ত। ষড়যন্ত্রের তত্ত্বেই অনড় রয়েছেন রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন পুর চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

আদালতের নির্দেশে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর। বৃহস্পতিবার তাঁকে বি আর সিং হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ফের বললেন, “কেউ কেউ চক্রান্ত করে আমাকে ফাঁসিয়েছে।”

তবে কে বা কাদের চক্রান্তের শিকার হয়েছেন, এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর কথায়, "অপেক্ষা করুন। সময় এলেই সবটা জানতে পারবেন।"

রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গত ৫ জানুয়ারি একযোগে উত্তর ২৪ পরগনার দুই জায়গায় হানা দেয় ইডি। সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও বনগাঁতে শঙ্করের বাড়িতে। শাহজাহানকে না পেলেও শঙ্করকে বাড়িতেই পেয়েছিল ইডি। দিনভর জেরা ও তল্লাশি অভিযানের পর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। 

ইডি সূত্রের দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেই শঙ্করের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে শঙ্করকে। তদন্তে জানা গেছে, এই শঙ্করের কোম্পানি 'আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেড'-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছ ২ হাজার ৭০০ কোটি টাকা! যা নিয়ে শোরগোল পড়ে রাজ্য রাজনীতিতে।

এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির যোগ আছে কিনা তাই খুঁজছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। সম্প্রতি শঙ্করের একাধিক দোকানেও ফের তল্লাশি অভিযান করেছেন তদন্তকারীরা। দু'দফায় তদন্তকারীরা জেরা করেছেন তাঁর মেয়েকে। জেরা করা হয়েছে তাঁর স্ত্রী এবং ভাইয়ের বউকেও। যদিও এ ব্যাপারে শঙ্কর আগেই দাবি করেছিলেন, 'এটা ব্যবসার টাকা। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।'


```