Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুয়ো রেশন কার্ডের হোতা খোদ ডিলারই! নেপথ্যে আর কারা? তদন্তের নির্দেশ জেলাশাসকের

ভুয়ো রেশন কার্ডের হোতা খোদ ডিলারই! নেপথ্যে আর কারা? তদন্তের নির্দেশ জেলাশাসকের

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 December 2024 13:46

দ্য ওয়াল ব্যুরো: ফের ভুয়ো রেশন কার্ড চক্রের হদিশ মালদহে! এবারও অভিযুক্ত রেশন ডিলারই।

কয়েক মাস আগে তৃণমূলের মালদহের এক রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্যসামগ্রী আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে ওই ডিলারকে সাসপেন্ড করে খাদ্য দফতর। জরিমানা করা হয় ৮ কোটি টাকা। খাদ্য দফতরের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন ওই ডিলার।

এরই মধ্যে এবার আরও এক রেশন ডিলারের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ড বানানোর অভিযোগ উঠল। অভিযুক্ত ডিলারের নাম সইফুদ্দিন আহমেদ। মালদহের কালিয়াচকের বাবুর বোনা এলাকার ঘটনা।

গ্রামবাসীদের অভিযোগ মেনে সম্প্রতি ওই ডিলারের বাড়িতে হানা দিয়ে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বাজেয়াপ্ত করেছেন খাদ্য দফতরের আধিকারিকরা। গ্রামবাসীদের অভিযোগ, একা রেশন ডিলার নয়, এই ঘটনার সঙ্গে খাদ্য দফতরের একাংশ আধিকারিকও জড়িত। এ ব্যাপারে গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

বিষয়টিকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও শোরগোল তৈরি হয়েছে। পরিস্থিতির জন্য শাসকদল তৃণমূলকেই দুষেছে বিজেপি। অন্যদিকে শাসকদলের বক্তব্য, কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রশাসন আইন অনুযায়ী পদক্ষেপ করবে।


```