Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেশনের কালো টাকা বিদেশে পাচার? 'ষড়যন্ত্রের তত্ত্ব' আওড়াচ্ছেন বালু ঘনিষ্ঠ শঙ্কর

গত শুক্রবার রাতে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের অভিযোগে সরব বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। একই অভিযোগ তাঁর স্ত্রী এবং মেয়েরও। বুধবারও সেই দাবিতেই অনড় রইলেন শঙ্কর।

রেশনের কালো টাকা বিদেশে পাচার? 'ষড়যন্ত্রের তত্ত্ব' আওড়াচ্ছেন বালু ঘনিষ্ঠ শঙ্কর

শেষ আপডেট: 10 January 2024 21:46

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার রাতে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই ষড়যন্ত্রের অভিযোগে সরব বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। একই অভিযোগ তাঁর স্ত্রী এবং মেয়েরও। বুধবারও সেই দাবিতেই অনড় রইলেন শঙ্কর।

এদিন বিকেলে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শিয়ালদহ বি আর সিং হাসপাতালে যাওয়ার পথেও তাঁর দাবি, "আমি ষড়যন্ত্রের শিকার।" কীভাবে, কারা তাঁর সঙ্গে ষড়য়ন্ত্র করেছেন, তার ব্যাখ্যা অবশ্য দেননি তিনি। শঙ্কর বলেন, "সেটা তদন্তকারীরা দেখবেন।"

তবে এদিনও জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার তত্ত্ব মানতে চাননি বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।  ২০২১-এর বিধানসভা নির্বাচনে বনগাঁয় তৃণমূলের খারাপ ফল হওয়ার পর পুর প্রশাসক পদ থেকে শঙ্করকে সরিয়ে দিয়েছিল তৃণমূল।

পুরনো প্রসঙ্গ টেনে শঙ্করের দাবি, "মন্ত্রী জ্যোতিপ্রিয়র সঙ্গে যদি আমার এতটাই ভাল সম্পর্ক হত, তাহলে উনি আমাকে পদ থেকে সরালেন কেন?" 

শঙ্করকে গ্রেফতারের পর তদন্তকারী সংস্থার দাবি, রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন শঙ্কর। তাঁর মাধ্যমে রেশনের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেও মনে করছেন তদন্তকারীরা। যদিও এদিন শঙ্কর দাবি করেন, "আমার কোনও চাল কল নেই। আমি কোনও ডিলার নই। আমার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ, সবটাই মিথ্যা।”

বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতারের পর আদালতে ইডি ডানিয়েছিল, সীমান্তবর্তী এলাকায় বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের একাধিক সংস্থা রয়েছে শঙ্কর আঢ্যর। ওই সংস্থার মাধ্যমে রেশনের কালো টাকা বিদেশে পাচার হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করে ইডি। 

এ ব্যাপারে জানতে চাওয়া হলে শঙ্করের সাফ কথা, “এটা কোনওদিন হয় না। কারণ রিজার্ভ ব্যাঙ্ক নিজেদের কাজ করে।” তাঁর ব্যবসার সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের কী সম্পর্ক তা অবশ্য স্পষ্ট করেননি তিনি।


```