
শেষ আপডেট: 19 June 2023 11:38
প্রভু জগন্নাথ সাজগোজ করতে খুব ভালবাসেন। এক এক মাসে এক এক উৎসব, আর তাতে প্রভুর সাজও ভিন্ন ভিন্ন। কখনও রাজবেশ, তো কখনও অবকাশ বেশ, কখনও ফুলবেশ তো কখনও বনভোজী বেশ। আবার গরমের দুপুরে গামছা পরিধান করে বিশ্রাম নেন জগন্নাথদেব। এমন স্টাইলিশ দেবতা আমাদের আর একজনও নেই। আর তাই এই স্টাইলিশ প্রভুকে নিয়ে অসাধারণ কাজ করেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।
• রংবেরঙের মিনা নকশা চোখ টানবে সবার
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের স্বর্ণশিল্পীরা রঙবেরঙের মিনাকারি নকশার মাধ্যমে জগন্নাথদেবের নানান অবয়ব, নানান সাজসজ্জা ফুটিয়ে তুলেছেন পেন্ডেন্ট, ইয়ার রিং এবং আংটিতে। নানা ধরনের বিডসের মালাতে গাঁথা হয়েছে এই প্রভু জগন্নাথ পেন্ডেন্ট। কথা হচ্ছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহার সঙ্গে। রূপক জানালেন, তাঁরা সারা বছরই গয়নার ডিজাইন নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাতে থাকেন। জগন্নাথদেবের লকেট তাঁদের কালেকশনে ছিলই, কিন্তু তার এত ভ্যারাইটি ছিল না। এবার প্রভু জগন্নাথের সাজসজ্জা নিয়ে বেশ কিছুদিন ধরে স্টাডি করছেন তাঁদের ডিজাইনাররা। স্বর্ণশিল্পীরা লাল নীল হলুদ সবুজ বেগুনি সাদা রঙের সূক্ষ্ম মিনার কাজে তৈরি করেছেন জগন্নাথদেব কালেকশন।


• কতটা সোনা লাগছে?
এই এক্সক্লুসিভ কালেকশন দেখলেই কিনতে ইচ্ছে করবে। এটার জন্য খুব বেশি বাজেট যে দরকার, তাও নয়। জগন্নাথদেব পেন্ডেন্ট ১২ গ্রাম থেকে ১৮ গ্রাম সোনায় হয়ে যাবে। কানের দুল ৫ গ্রাম থেকে ৮ গ্রামের মধ্যে পাবেন। আংটি নিতে চাইলে ৮ গ্রাম থেকে ১০ গ্রামে তৈরি করে দেবে এরা। কেউ খুব বড় সাইজের পেন্ডেন্ট করাতে চাইলে অর্ডার অনুযায়ী তৈরি করে দেবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এখন রয়েছে অফার। প্রতি গ্রাম সোনার গয়নায় রয়েছে ২৫০ টাকা ছাড় সঙ্গে লাকি ড্র ও উপহার।



• রথযাত্রায় প্রতিষ্ঠা বার্ষিকী সংস্থার
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অন্যতম ডিরেক্টর অর্পিতা সাহা বললেন, ৬৩ বছর আগে রথযাত্রার পুণ্যলগ্নে ত্রিপুরার আগরতলায় সূচনা হয়েছিল সংস্থার। প্রভু জগন্নাথের আশীর্বাদে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন তাঁরা। এখন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কলকাতার তিনটি শোরুম ও আগরতলার শোরুমে চলছে প্রতিষ্ঠা বার্ষিকী অফার ও উপহার। প্রতিটা স্টোরেই পাবেন এক্সক্লুসিভ জগন্নাথদেবের কালেকশনও।
রথযাত্রা উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অভিনব অফার, দেখুন ভিডিও