Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিম আর দুধের জন্যই শহরে মুদ্রাস্ফীতির হার বাড়ছে, বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

দ্য ওয়াল ব্যুরো: ডিম আর দুধের জন্যই শহরে মুদ্রাস্ফীতির হার বাড়ছে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এ দিন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শক্তিকান্ত দাস বলেন, গ্রামের মানুষ দুধ বেশি কেনেন না। শহরের মানুষ ক

ডিম আর দুধের জন্যই শহরে মুদ্রাস্ফীতির হার বাড়ছে, বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

শেষ আপডেট: 16 September 2019 15:13

দ্য ওয়াল ব্যুরো: ডিম আর দুধের জন্যই শহরে মুদ্রাস্ফীতির হার বাড়ছে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এ দিন একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শক্তিকান্ত দাস বলেন, গ্রামের মানুষ দুধ বেশি কেনেন না। শহরের মানুষ কেনেন। ইদানীং সব রাজ্যেই দুধ আর ডিমের দাম কম বেশি বেড়েছে। তার ফলেই মুদ্রাস্ফীতির হার বেড়েছে। অর্থনৈতিক মন্দা গ্রাস সত্ত্বেও মুদ্রাস্ফীতির হার যে লাগামছাড়া হয়েছে তা অবশ্য নয়। বিশেষজ্ঞদের মতে, তা এখনও সহনশীল সীমার মধ্যে রয়েছে। তবে জুলাই মাসের তুলনায় অগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার সামান্য হলেও বেড়েছে। জুন মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৩.১৫ শতাংশ। তা বেড়ে অগস্টে ৩.২১ শতাংশ হয়েছে। তবে দেখা যাচ্ছে শহরে মুদ্রাস্ফীতির হার বেশি ৪.৪৯ শতাংশ। আর গ্রামে তা হল ২.১৮ শতাংশ। মজার ব্যাপার হল, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডিম আর দুধকে শহরের মুদ্রাস্ফীতির কারণ হিসেবে দায়ী করেছেন ঠিকই। কিন্তু কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের দেওয়া হিসেব বলছে, শাক সবজির দাম ৬.৯০ শতাংশ। সেই তুলনায় দুধ এবং দুগ্ধজাত দ্রব্যের দাম বেড়েছে ১.৪০ শতাংশ হারে। এ ছাড়া মশলাপাতি এবং ডালের দাম ৬.৯৪ শতাংশ হারে বেড়েছে। তবে দাম অনেকটাই কমেছে মাংস ও মাছের। মোটামুটি ভাবে ৮.১৫ শতাংশ হারে কমেছে। এ দিকে গত সপ্তাহে আইএমএফ বলেছিল, ভারতের অর্থনৈতিক বিকাশ যতদূর হবে ভাবা গিয়েছিল, বাস্তবে হচ্ছে তার চেয়ে কম। কার্যত আইএমএফের সঙ্গে সুর মিলিয়ে এ দিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসও বললেন, যা ভাবা গিয়েছিল, সেইমতো অর্থনীতির বিকাশ হচ্ছে না। তাঁর মতে, সুদ কমিয়ে চাহিদা বাড়াতে হবে। এ ব্যাপারে বিশদে জানতে আরও পড়ুন... https://www.four.suk.1wp.in/growth-numbers-are-much-worse-than-expected-says-rbi-governor/

```