Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাখনা' গেয়ে বিপাকে হানি সিং, লিরিক্সে 'অশ্লীল' শব্দ ব্যবহারের অভিযোগ, আইনি পদক্ষেপ পঞ্জাব পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। 'অশ্লীল' গান গাওয়ার অভিযোগ আগেও উঠেছিল তাঁর বিরুদ্ধে। ফের একবার গান গেয়েই বিপাকে পড়লেন  বলিউডের র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। এ বার আর ছাড় নয়, রীতিমতো হানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে পঞ্

মাখনা' গেয়ে বিপাকে হানি সিং, লিরিক্সে 'অশ্লীল' শব্দ ব্যবহারের অভিযোগ, আইনি পদক্ষেপ পঞ্জাব পুলিশের

শেষ আপডেট: 8 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। 'অশ্লীল' গান গাওয়ার অভিযোগ আগেও উঠেছিল তাঁর বিরুদ্ধে। ফের একবার গান গেয়েই বিপাকে পড়লেন  বলিউডের র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিং। এ বার আর ছাড় নয়, রীতিমতো হানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে পঞ্জাবের পুলিশ। বিপত্তির বেধেছে হানির নতুন গান 'মাখনা'কে নিয়ে। টি-সিরিজের ব্যানারে গত ডিসেম্বরে মাখনা রিলিজ করে। গানটি গেয়েছেন হানি সিংহ, নেহা কক্কর-সহ কয়েকজন। অভিযোগ, এই গানে এমন কিছু শব্দ প্রয়োগ করেছেন হানি, যেগুলি মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত কুরুচিকর ও অপমানজনক। পঞ্জাব মহিলা কমিশনের তরফে হানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আর্জি জানানো হয়েছে রাজ্য পুলিশকে। হানির গানের লিরিক্স নিয়ে ডিজিপির কাছে লিখিত অভিযোগ জমা করেছেন পঞ্জাব মহিলা কমিশনের চেয়ারম্যান মনীষা গুলাটি। অভিযোগে তিনি লিখেছেন, হানি সিং তাঁর গানে এমন কিছু শব্দ লিখেছেন, যেগুলি নেতিবাচক। সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে। হানি সিং-এর পাশাপাশি টি সিরিজের চেয়ারম্যান ভূষণ কুমারের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন মনীষা। গানটি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়ার দাবিও তুলেছেন তিনি। কেরিয়ারে খুব কম দিনেই সাফল্যের ছোঁয়া পেয়েছেন। বলিউডে পা দিয়েই স্টারডম ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়। তবে তাঁকে নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। ২০১৩ সালে 'মে হু বালাৎকারি' গেয়ে বিপাকে পড়েছিলেন। হানি সিংহের গান তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে বলে দাবি তুলেছিল লুধিয়ানার একটি এনজিও। হানির ‘ছোটি ড্রেস মে বম্ব লাগতি তু’ বা ‘চার বোতল ভদকা’ ইত্যাদি গানে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্যের পাশাপাশি লিঙ্গ বৈষম্যের ছোঁয়া রয়েছে বলেও হানির গান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর পর অক্ষয় কুমার অভিনীত ‘বস’ সিনেমাতে হানির গাওয়া ‘পার্টি অল নাইট’ গানের কিছু কথা শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলে বিতর্ক চরমে ওঠে। সিনেমা থেকে গানটি নিষিদ্ধ করার জন্য নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। এমনকি তিনি মাদকের নেশায় দিনভর বুঁদ থাকেন, এমন গুজবও ছড়িয়েছিল তাঁর বিরুদ্ধে।

```