Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কর্নাটকে ধর্ষণ করে খুন! গ্রেফতার কিশোরীর পরিচিত এক যুবক

দ্য ওয়াল ব্যুরো: ফের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ ছিল কিশোরীর। যুবকের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন তাঁর বাবা মা। সেই কথা শুনে যুবকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল কিশোরী। কিন্তু বি

কর্নাটকে ধর্ষণ করে খুন! গ্রেফতার কিশোরীর পরিচিত এক যুবক

শেষ আপডেট: 26 March 2023 12:43

দ্য ওয়াল ব্যুরো: ফের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের সঙ্গে আলাপ ছিল কিশোরীর। যুবকের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন তাঁর বাবা মা। সেই কথা শুনে যুবকের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিল কিশোরী। কিন্তু বিপদ এড়ানো গেল না। ওই যুবক শুক্রবার রাতে কিশোরীকে ধর্ষণ (Raped) করে খুন (killed) করেছে বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) রামনগর গ্রামে। কাজ্ঞালিপুরার পুলিশ ধর্ষণের অভিযোগে ১৮ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩০২ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক জি ভেঙ্কটেশ দিনমজুরের কাজ করতেন। তিনি কেনগেরি এলাকার বাসিন্দা।

কিশোরীর বাবা পুলিশকে জানান, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক তাঁকে ফোন করে জানান যে, তাঁর মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। শ্বাসকষ্ট হচ্ছে। এ কথা শুনে কিশোরীর বাবা তাকে হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। তারপর কিশোরীর মাকে ফোন করে যুবকের কাছে যেতে বলেন। পরে হাসপাতালে যান কিশোরীর বাবাও।

তাঁর আরও অভিযোগ, একাধিক হাসপাতালে ঘুরেছেন কিন্তু মেয়েকে কেউ দেখেননি। শেষে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই পুলিশে অভিযোগ জানান কিশোরীর বাবা। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

গুপ্তধনের খোঁজ! মাটির তলায় থরে থরে লুকোনো নিজামের আমলের রুপোর মুদ্রা


```