Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য করতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

তেহট্টে ৩৫ বছরের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, অভিযোগ ৭২ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ৩৫ বছরের প্রতিবন্ধী (Physically Challenged) মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল ৭২ বছরের অবসরপ্রাপ্ত (retired) শিক্ষকের (teacher) বিরুদ্ধে। ঘটনায় হইহই কান্ড শুরু হয়েছে নদিয়া জেলার তেহট্টতে (Tehatta)। নির্যাতিতার

তেহট্টে ৩৫ বছরের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ, অভিযোগ ৭২ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে

শেষ আপডেট: 8 August 2022 06:54

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: ৩৫ বছরের প্রতিবন্ধী (Physically Challenged) মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল ৭২ বছরের অবসরপ্রাপ্ত (retired) শিক্ষকের (teacher) বিরুদ্ধে। ঘটনায় হইহই কান্ড শুরু হয়েছে নদিয়া জেলার তেহট্টতে (Tehatta)। নির্যাতিতার মা পুলিশের কাছে ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

তেহট্টের নাজিরপুরের  বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক গোরাচাঁদ বিশ্বাস। গড়াইপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। বর্তমানে তিনি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত।

এদিন সন্ধ্যেবেলা ওই প্রতিবন্ধী নির্যাতিতার মা বাজারে যান। সেই সময় গোরাচাঁদবাবুর স্ত্রীর সঙ্গে গল্প করতে তাঁদের বাড়ি যান নির্যাতিতা। গোরাচাঁদবাবুর স্ত্রীও বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই গোরাচাঁদবাবু ওই মেয়েটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

বাজার থেকে ফিরে এসে নির্যাতিতার মা মেয়েকে বাড়িতে খুঁজে পান না। অনেক খোঁজাখুঁজির পর পাশের বাড়ি থেকে মেয়ের গলার আওয়াজ শুনতে পান। ছুটে গিয়ে সেখানেই আপত্তিজনক অবস্থায় ধরে ফেলেন গোরাচাঁদবাবুকে।

এরপর থেকেই মা-মায়েকে হুমকি দিতে থাকেন গোরাচাঁদবাবু। পুলিশে জানালে তাঁদেরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতার মা।

তবুও সব ভয় কাটিয়ে মেয়ের উপর হওয়া অন্যায়ের বিচার চাইতে তেহট্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা।

পুলিশে অভিযোগ করার পর থেকেই গোরাচাঁদবাবু পলাতক। পুলিশ তাঁর উদ্দেশে খোঁজ চালাচ্ছে।

দু-চাকায় বিশ্ব ভ্রমণ মালয়শিয়ার যুবকের! সাইকেল নিয়ে এবার এলেন বাংলায়


```