Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বন্দুকের নল ঠেকিয়ে আইএএস এর স্ত্রীকে ধর্ষণ, বাংলার মহিলাদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন অমিতের

বাংলার নারী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য।

বন্দুকের নল ঠেকিয়ে আইএএস এর স্ত্রীকে ধর্ষণ, বাংলার মহিলাদের নিরাপত্তা কোথায়? প্রশ্ন অমিতের

অমিত মালব্য।

শেষ আপডেট: 28 September 2024 07:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলার নারী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন তুললেন বিজেপির আইটি সেলের আহ্বায়ক অমিত মালব্য।

এক আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার মামলাকে লঘু করার অপরাধে শুক্রবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। টুইটে ওই প্রসঙ্গ টেনে অমিতের দাবি, "এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বাংলায় নারীর প্রতি যৌন অপরাধের প্রবণতা ক্রমবর্ধমান।'

সন্দেশখালি থেকে আরজি করের প্রসঙ্গ টেনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অমিত। টুইটে লিখেছেন, "বন্দুকের নলের সামনে দু'দিন ধর্ষণের শিকার হন একজন আইএএসের স্ত্রী। ওই মহিলা থানায় গেলে পুলিশ অপরাধীকে বাঁচাতে তথ্যপ্রমাণ নষ্ট এবং লোপাট করার চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এভাবেই মানুষ ন্যয় বিচার থেকে বঞ্চিত।"


এরপরই অমিতের প্রশ্ন,  "যদি কলকাতায় একজন প্রভাবশালী আইএএস অফিসারের স্ত্রী যৌন নিপীড়নের শিকার হন এবং পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধের চিহ্ন মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করে, তাহলে দরিদ্র এবং প্রান্তিকরা কতটা দুর্বল তা কল্পনা করা যায়?"

ঘটনার সূত্রপাত, গত ১৫ জুলাই লেক থানা এলাকায় এক আইএএসের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, ফাঁকা বাড়িতে একা পেয়ে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত। পরে অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ ধর্ষণের চেষ্টার পরিবর্তে লঘু ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ। এমনকী মহিলার বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিও বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। যে কারণে গ্রেফতারের পরের দিন অভিযুক্ত আদালত থেকে জামিনও পেয়ে যান।

শুক্রবার ওই মামলায় মামলার তদন্তকারী অফিসার-সহ অভিযুক্ত তিন পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ, অবিলম্বে সেই অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

অমিতের বক্তব্য, "এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সন্দেশখালি থেকে আরজি কর, বাংলায় এ ধরনের ঘটনা ঘটেই চলেছে।"


```