Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'রক্ষকই ভক্ষক,' মুখ্যমন্ত্রীর বৈঠকে আজ স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার আশা নির্যাতিতার বাবা-মায়ের

পাশাপাশি তাঁরা বলেন, 'রক্ষকই ভক্ষক। আমরা আগে থেকেই চেয়েছিলাম মেয়ের দেহ সংরক্ষণ করতে। কিন্তু প্রশাসন তা করেনি।

'রক্ষকই ভক্ষক,' মুখ্যমন্ত্রীর বৈঠকে আজ স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার আশা নির্যাতিতার বাবা-মায়ের

নির্যাতিতার বাবা-মা, সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 September 2024 16:44

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বারবার প্রশাসনের ভূমিকা নিয়ে সোচ্চার হয়েছেন নির্যাতিতার পরিবার। এবার ফের মৃত ডাক্তারের বাবা-মা মুখ খুললেন। বললেন, 'সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে। আজ মুখ্যমন্ত্রীর বৈঠকে স্নায়ু যুদ্ধ শেষ হবে আশা করি'।

পাশাপাশি তাঁদের সরাসরি অভিযোগ, 'রক্ষকই ভক্ষক। আমরা আগে থেকেই চেয়েছিলাম মেয়ের দেহ সংরক্ষণ করতে। কিন্তু প্রশাসন তা করেনি। ৩০০-র বেশি পুলিশ দিয়ে  আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করেছিল।'

তাঁরা আরও বলেন, 'আমরা অপারগ ছিলাম। পুরো সিস্টেমটাই অর্থাৎ প্রশাসনই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। আমাদের ৩ ঘণ্টা পর দেহ দেখতে দেওয়া হয়েছে।'  

আজ ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। এদিন সকালে রাজ্যের তরফে ই-মেল এসে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের কাছে। তাতে লেখা আছে, এটাই পঞ্চম ও শেষবারের মতো ডাকা হচ্ছে আলোচনায়। 

কিন্তু এই বৈঠকও অনিশ্চিত। জুনিয়র ডাক্তাররা মেল করে জানিয়ে দিলেন, শনিবার রাতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে পুরোপুরি পাল্টে গেছে পরিস্থিতি। ফলে দু'তরফের আলাদা করে ভিডিও করা দরকার।

যদি রাজ্যের তরফে ভিডিও করা হয়, তাহলে বৈঠক শেষের পরেই সেই ভিডিওর কপি তুলে দিতে হবে তাঁদের হাতে। নয়তো রেকর্ড করতে দিতে হবে মিটিংয়ের মিনিটসের সই, জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। 


```