
শেষ আপডেট: 28 March 2023 17:32
দ্য ওয়াল ব্যুরো: বাড়িওয়ালার ছেলের লালসার শিকার হলেন এক ভাড়াটিয়া মহিলা। মঙ্গলবার সকালে খাস কলকাতায় এই ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িওয়ালার ছেলে তাঁকে ধর্ষণ করেছে।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হরিদেবপুরে (Haridevpur)। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে এদিনই আদালতে পেশ করে পুলিশ (police)। সূত্রের খবর, হরিদেবপুরে কৈলাস ঘোষ রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই দম্পতি। রোজকার মতো মঙ্গলবার ভোরেও মহিলার স্বামী কাজে বেরিয়ে যেতেই ভাড়াটিয়ার ঘরে ঢুকে পড়েন বাড়িওয়ালার ছেলে। সেখানেই মহিলাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
এরপর ছেলেটি বেরিয়ে যেতেই স্বামীকে ফোন করে গোটা ঘটনা খুলে বলেন মহিলা। সেখান থেকে পরে হরিদেবপুর থানায় গিয়ে অভিযোগ জানান। খবর পেয়েই অভিযুক্ত বাবু দে-কে গ্রেফতার করেছে পুলিশ। সেখান থেকে সোজা তাঁকে আদালতে তোলা হয়।