Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জঙ্গলে তুলে নিয়ে গিয়ে মুখ ও বধির তরুণীকে ধর্ষণ! দুর্গাপুরে শোরগোল

মুখ ও বধির তরুণীকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম প্রবীর পাল ও মনোজ মল্লিক। তাদের পুলিশ গ্রেফতার করেছে। 

জঙ্গলে তুলে নিয়ে গিয়ে মুখ ও বধির তরুণীকে ধর্ষণ! দুর্গাপুরে শোরগোল

শেষ আপডেট: 18 December 2023 13:50

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মুখ ও বধির তরুণীকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্তের নাম প্রবীর পাল ও মনোজ মল্লিক। তাদের পুলিশ গ্রেফতার করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাড়ি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়। তিনি বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করেন। রবিবার বিকেলে তিনি কাজ সেরে বাড়ি ফিরছিলেন। 

তাঁর পরিবারের অভিযোগ, সেই সময়ে রাস্তা থেকে প্রতিবেশী দুই যুবক তরুণীকে জোর করে সাইকেলে উঠিয়ে নিয়ে যায় নিউ টাউনশিপ থানার এবিএল জঙ্গলে। সেখানেই তাঁকে ধর্ষণ করে। 

তরুণীর পরিবারের দাবি, মেয়ে বাড়ি ফিরে না আসায় তাঁরা চিন্তিত হয়ে পড়েছিলেন। তাই খুঁজতে বেরিয়েছিলেন মেয়েকে। খুঁজতে খুঁজতে তাঁরা ওই জঙ্গলেও যান। অভিযোগ, সেখানেই প্রবীর পাল ও মনোজ মল্লিককে মেয়ের উপর পাশবিক অত্যাচার করতে দেখে ফেলেন তাঁরা। তরুণীর পরিবারের লোকজনকে আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মনোজ। কিন্তু প্রবীর ধরা পড়ে যায়। 

এরপরেই অভিযুক্তকে নিউ টাউনশিপ থানায় নিয়ে যান তরুণীর পরিবার।  মনোজ ও প্রবীরের বিরুদ্ধে সেখানে ধর্ষণের মামলা রুজু করেন। এর পরেই প্রবীরকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে অভিযোগ পেয়েই পলাতক মনোজের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে এলাকা থেকেই মনোজকে গ্রেফতার করা হয়। 

দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডেপুটি সুপারিনটেনডেন্ট শ্রীরূপা ভট্টাচার্য  জানান, মুখ ও বধির ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। 

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে। ওই জঙ্গলে নিয়ে গিয়ে বেশ কয়েকজন মহিলা ও তরুণীর উপর নির্যাতন করা হয়েছে। এলাকায় পুলিশের নিরাপত্তা ঢিলে ঢালা হওয়াতেই এমন ঘটনা ঘটতে থাকছে বলে দাবি তাঁর। 

দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা বলেন, রাজ্যে আইন ব্যবস্থা আছে বলেই অপরাধীরা শাস্তি পাচ্ছেন। এই ঘটনার পরেও অভিযুক্তরা গ্রেফতার হয়েছে।


```