Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বলাগড়ে মুক ও বধির যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত যুবক

মুক ও বধির যুবতীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাসকদলের কর্মী। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।   

বলাগড়ে মুক ও বধির যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত যুবক

শেষ আপডেট: 12 April 2024 20:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মুক ও বধির যুবতীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাসকদলের কর্মী। যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির বলাগড়ে বুধবার এই ঘটনা ঘটে। ঘটনার দিন বাড়িতে একাই ছিলেন ওই যুবতী। অভিযোগ, বাড়িতে ঢুকে ওই যুবক ২৫ বছরের ওই যুবতীকে পাশের বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে। যুবতীর মা ঘটনার কথা জানতে পেরে থানায় ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ওই যুবতীকে চুঁচুড়া আদালতে গোপন জবানবন্দির জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও যুবতীর সাংকেতিক ভাষা জানা দোভাষী পাওয়া যায়নি। তাই শনিবার নির্যাতিতাকে ফের গোপন জবানবন্দির জন্য আদালতে নিয়ে যাওয়া হবে। 

বলাগড় বিজেপি সংখ্যালঘু সেলের সম্পাদক শেখ মইনুদ্দিনের অভিযোগ, "প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণে অভিযু্ক্ত তৃণমূলের সক্রিয় কর্মী। আমরা চাই নির্যাতিতা সুবিচার পাক। শাসক দলে থাকায় অপরাধ করে যেন ছাড় না পায়।"

বলাগরের তৃণমূল ব্লক সভাপতি নবীন গাঙ্গুলি বলেন, "আইন আইনের পথেই চলবে। সব ব্যাপারে তৃণমূলকে জড়িয়ে দেওয়া বিজেপির কাজ।"

আইনজীবী শুভঙ্কর পাল বলেন, "চুঁচুড়া সিজিএম আদালতে আবেদন জানানো হয়েছে। দ্রুততার সঙ্গে মেয়েটির কথা না শোনা হলে অভিযুক্ত পার পেয়ে যাবে। পরিবারের লোকেরা আমাকে জানায় যে ঘটনাটি ঘটিয়েছে সে শাসকদল ঘনিষ্ঠ। সে ও তার পরিবার মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। সেই কারণে আদালতের কাছে আমরা আবেদন করেছি,  যদি শাসক দলের পক্ষ থেকে চাপ দেওয়া হয় তাহলে মেয়েটি বিচার পাবে না। আমরা আবেদন জানিয়েছি কোর্ট মনিটরিংয়ের ব্যবস্থা করা হোক।" যুবতীর পরিবারও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছে।


```