Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিত্যানন্দ নাকি বহাল তবিয়তে আছেন ক্যারিবিয়ানে! বাগিয়েছেন বেলিজের পাসপোর্টও

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ, অপহরণ, যৌন কেলেঙ্কারির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ নিখোঁজ। তাঁকে খুঁজে পেতে ইতিমধ্যে ব্লু নোটিসও জারি করেছে ইন্টারপোল। তবে নানা সূত্রের খবর, ক্যারিবিয়ান সাগরের কাছে বেলিজ উপকূলই নাকি বর্ত

নিত্যানন্দ নাকি বহাল তবিয়তে আছেন ক্যারিবিয়ানে! বাগিয়েছেন বেলিজের পাসপোর্টও

শেষ আপডেট: 22 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণ, অপহরণ, যৌন কেলেঙ্কারির মতো একাধিক অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ নিখোঁজ। তাঁকে খুঁজে পেতে ইতিমধ্যে ব্লু নোটিসও জারি করেছে ইন্টারপোল। তবে নানা সূত্রের খবর, ক্যারিবিয়ান সাগরের কাছে বেলিজ উপকূলই নাকি বর্তমান ঠিকানা 'গডম্যান'-এর। ভারত থেকে পালিয়ে ইকুয়েডরে নাকি বিশেষ সুবিধা করতে পারেননি নিত্যানন্দ। অগত্যা ডেরা বদলে হয়েছে বেলিজ। সেখানকার পাসপোর্টও নাকি রয়েছে স্বঘোষিত ধর্মগুরুর কাছে। ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দের বিরুদ্ধে বুধবারই ব্লু নোটিস জারি করেছে ইন্টারপোল। গুজরাতে পুলিশের আর্জিতেই ইন্টারপোল এই নোটিস জারি করেছে বলে খবর। প্রথমে গুজরাত পুলিশের একটি সূত্র মারফত শোনা গিয়েছিল, ত্রিনিদাদ ও টোবাগোতে নাকি লুকিয়ে আছে নিত্যানন্দ। তারপর তালিকায় যুক্ত হয় ইকুয়েডরের নাম। বিভিন্ন সূত্র থেকে খবর ছড়ায়, ইকুয়েডরের কাছে একটা দ্বীপই নাকি কিনে ফেলছেন নিত্যানন্দ। সেখানে আশ্রম সাজিয়ে ফের লোকজনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ‘নতুন দেশ’, নিজের সাম্রাজ্যকে এভাবেই ব্যাখ্যা করে একটা ওয়েবসাইটও নাকি খুলে ফেলেছিলেন তিনি। নিজের 'দেশ'কে বিশ্বের সবচেয়ে বড় ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণাও নাকি করে দিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, ইকুয়েডরে বিশেষ সুবিধা করতে না পেরে ফের গা ঢাকা দিয়েছেন নিত্যানন্দ। তবে বেলিজেই তিনি আছেন কি না সেটাও নিশ্চিত নয়। কারণ, নতুন পাসপোর্ট নাকি এখনও ব্যবহার করেননি নিত্যানন্দ। সিবিআইয়ের এক সূত্র জানাচ্ছে, সম্ভাবনা রয়েছে ক্যারিবিয়ানেই নতুন ডেরা বেঁধেছেন স্বঘোষিত ধর্মগুরু। যদিও তাঁর বর্তমান আস্তানার খোঁজ মেলেনি।

আরও পড়ুন: ফাঁসির আগে ‘শেষ ইচ্ছা’ নেই, পরিজনদের প্রশ্নে নির্বিকার নির্ভয়ার দোষীরা

স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে অভিযোগ একাধিক। ২০১০ সালের এপ্রিল মাসে হিমাচল প্রদেশের সিমলার ৫০ কিলোমিটার দূরের একটি গ্রাম থেকে যৌন কেলেঙ্কারির দায়ে গ্রেফতার করা হয়েছিল নিত্যানন্দকে। গত বছর জুন মাসেও কর্ণাটকের গডম্যান স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চার্জ গঠিত হয়েছিল। অপহরণ ও আমদাবাদের শিশুদের বেআইনি ভাবে আটকে রাখার অভিযোগও উঠেছে তাঁর ও তাঁর কয়েক জন অনুগামীর বিরুদ্ধে। সেই সূত্রে প্রাণপ্রিয়া ও প্রিয়তত্ত্ব নামের দুই মহিলাকে গ্রেফতারও করে পুলিশ। এরপর জনার্দন শর্মা নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী গুজরাত হাইকোর্টে অভিযোগ করেন, ২০১৩ সালে তাঁদের চার মেয়েকে ভর্তি করেছিলেন নিত্যানন্দর বেঙ্গালুরুর শিক্ষায়তনে। তখন তাদের বয়স ছিল সাত থেকে ১৫ বছরের মধ্যে। পরে তাঁরা শুনতে পান, মেয়েদের বেঙ্গালুরু থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা নাকি এখন আমদাবাদে যোগিনী সর্বজ্ঞপীঠম নামে এক শিক্ষায়তনে আছে। একথা শুনে তাঁরা মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু আমেদাবাদের শিক্ষায়তনের কর্মকর্তারা দেখা করতে দেননি। পরে পুলিশের সাহায্যে তাঁরা দুই নাবালিকা কন্যাকে ফেরত পান। কিন্তু বড় দুই মেয়ে তাঁদের সঙ্গে আসেনি। তাদের এক জনের নাম লোপামুদ্রা (২১), অপর জনের নাম নন্দিতা (১৮)। গুজরাত হাইকোর্টে ওই দম্পতির অভিযোগ, লোপামুদ্রা ও নন্দিতাকে আশ্রম কর্তৃপক্ষ দু’সপ্তাহের বেশি সময় ধরে আটকে রেখেছে। এমনকি তাঁদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগও ওঠে। তদন্ত শুরুর পরেই দেশ ছেড়ে পালিয়ে যান নিত্যানন্দ।

```