Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভাইরাল ছবি সত্যি নয়! রানুর আসল ফটো সামনে আনল বিউটি পার্লার

দ্য ওয়াল ব্যুরো: রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের 'এক প্যার কা নাগমা' গাইতে শোনা গিয়েছিল তাঁকে। নিখুঁত সুরের জাদুতে সেসময় মজেছিলেন নেটিজেনরা। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ডিংও করে ফেলেছেন তিনি। তবে

ভাইরাল ছবি সত্যি নয়! রানুর আসল ফটো সামনে আনল বিউটি পার্লার

শেষ আপডেট: 22 November 2019 13:56

দ্য ওয়াল ব্যুরো: রানাঘাট স্টেশনে বসে লতা মঙ্গেশকরের 'এক প্যার কা নাগমা' গাইতে শোনা গিয়েছিল তাঁকে। নিখুঁত সুরের জাদুতে সেসময় মজেছিলেন নেটিজেনরা। রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন রানু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ডিংও করে ফেলেছেন তিনি। তবে খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ট্রোলও। নেট দুনিয়ায় দেদার ট্রোলড হচ্ছিলেন রানু মণ্ডল। যার মধ্যে সাম্প্রতিক উদাহরণ রানু মণ্ডলের মেকআপের ছবি। কদিন আগেই র‍্যাম্পে হেঁটেছেন রানু। ভাইরাল হয়েছিল সেই ভিডিও। সেইসঙ্গেই ছড়িয়ে পড়েছিল তাঁর মেকআপ করা ছবি। সাদা ফ্যাটফ্যাটে সেই ছবি দেখে বোঝাই গিয়েছিল অতিরিক্ত চড়া মেকআপ করা হয়েছে। নেটিজেনরা বলেছিলেন, একেবারেই মানানসই হয়নি এই সাজ। শুরু হয়ে যায় ট্রোল পর্ব। https://www.instagram.com/p/B5CpwQWArdN/ তবে রানু মণ্ডলের ওই ছবি যে ভুয়ো এবার তেমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের এক বিউটি পার্লার। সেদিন রানু মণ্ডলের মেকআপ করেছিল 'সন্ধ্যাস মেকওভার' নামে কানপুরের একটি বিউটি পার্লার। তাদের তরফেই জানানো হয়েছে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রানুর ছবি মোটেও সঠিক নয়। পাশাপাশি আসল ছবি প্রকাশ করা হয়েছে ওই বিউটি পার্লারের তরফে। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "আসল আর নকলের ফারাকটা নিশ্চয় সবাই বুঝতে পারছেন।" গত কয়েক দিনে রানু মণ্ডলকে নিয়ে নানা ভাবে ট্রোল করেছেন নেটিজেনরা। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে বোধহয় ওই মেকআপের ছবি নিয়েই। তবে এবার কানপুরের ওই বিউটি পার্লার ভাইরাল হওয়া ছবিকে নকল বলে দাবি করেছেন। শুধু তাই নয়, নিজেদের দাবির পরিপ্রেক্ষিতে রানু মণ্ডলের মেকওভারের আসল ছবিও প্রকাশ করেছে বিউটি পার্লার কর্তৃপক্ষ।

```