Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশাল রয়্যাল বেঙ্গল তেড়ে আসছে, উর্ধ্বশ্বাসে ছুটল জিপ, দেখুন রোমহর্ষক ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সাফারি পার্কের ভিতর জিপটা বাঁক নিতেই মূর্তিমান আতঙ্কের মতো ছুটে এল বিশাল হলদে-কালো ডোরাকাটা। হুড খোলা জিপ। ভয়েতে সিঁটিয়ে গেলেন পর্যটকরা। বাঘ কিন্তু নাছোড়। গতি বাড়াল সেও। ঝোপঝাড় ভেঙে গাড়ির পাশাপাশি ছুটে চলল রণথম্বোরের বি

বিশাল রয়্যাল বেঙ্গল তেড়ে আসছে, উর্ধ্বশ্বাসে ছুটল জিপ, দেখুন রোমহর্ষক ভিডিও

শেষ আপডেট: 2 December 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাফারি পার্কের ভিতর জিপটা বাঁক নিতেই মূর্তিমান আতঙ্কের মতো ছুটে এল বিশাল হলদে-কালো ডোরাকাটা। হুড খোলা জিপ। ভয়েতে সিঁটিয়ে গেলেন পর্যটকরা। বাঘ কিন্তু নাছোড়। গতি বাড়াল সেও। ঝোপঝাড় ভেঙে গাড়ির পাশাপাশি ছুটে চলল রণথম্বোরের বিশাল রয়্যাল বেঙ্গল। ১৯ সেকেন্ডের এটা ভিডিও ক্লিপ। হুহু করে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনা রণথম্বোর জাতীয় উদ্যানের। রবিবার বিকেলে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। সাফারির জন্য যে হুডখোলা গাড়ি ব্যবহার করা হয়, সে রকমই একটি গাড়িতে করে ঘুরতে ঘুরতে নিবিড় ঘন জঙ্গলের সৌন্দর্য উপভোগ করছিলেন। কিন্তু জঙ্গলের ‘ভয়ঙ্কর সুন্দর’ রূপটা টের পেতেও বেশি সময় লাগেনি তাঁদের। দু’পাশে জঙ্গল। মাঝখানে গাড়ি যাওয়ার মতো পথ। জঙ্গলের ধার ধরে গাড়ি সামান্য বাঁক নিতেই আচমকা লাফিয়ে এল একটি বাঘ। প্রথমে বুঝতে পারেননি ট্যুরিস্টরা। ঝোপঝাড়ের মধ্যে নিজেকে পুরোপুরি মিশিয়ে বসেছিল সে। পর্যটকদের অনেকেই পরে বলেছেন, হয়তো নিশানা ঠিক করছিল বাঘটা। গাড়ি কিছুটা এগোতেই লাফিয়ে ছুটতে শুরু করে দেয় সে।

আরও পড়ুন: পাঁচ মাসে ১৩০০ কিলোমিটার পথ হেঁটে রেকর্ড করল বাঘ, হাঁটা নাকি থামছেই না

আচমকা বাঘের দেখা পেয়ে যাঁরা উল্লসিত হয়েছিলেন, তাঁদের উল্লাস অবশ্য কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। আনন্দ বদলে যায় আতঙ্কে। বিপদের আঁচ করে গাড়ির গতি বাড়িয়ে দেন চালক। শিকার হাতছাড়া হচ্ছে দেখে গতি বাড়াও বাঘও। গাড়ির পাশাপাশি ছুটে শুরু করে দেয়। তবে বেশিক্ষণ এই দৌড়োদৌড়ি চলেনি। গাড়ির গতির কাছে হার মেনে রণে ভঙ্গ দেয় রয়্যাল বেঙ্গল। https://twitter.com/ANI/status/1201444334140379136?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1201444334140379136&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Franthambore-tiger-chases-tourist-vehicle-in-dramatic-video-2142599 সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ১৪ হাজারেরও বেশিবার ভিউ হয়ে গেছে। লাইক, কমেন্ট পড়েছে বিস্তর। অনেক নেটিজেনের মন্তব্য, হয়তো সেটি বাঘিনী ছিল, ছানাদের আগলাচ্ছিল। গাড়ি দেখে বিপদের আশঙ্কা করে তেড়ে গেছে। এর আগে মহারাষ্ট্রের তাডোবা-আন্ধেরি ন্যাশনাল পার্কে একটি ট্যুরিস্ট বোঝাই গাড়ির দিকে এমনিভাবেই তেড়ে গিয়েছিল একটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল। এই ঘটনার পরে বন দফতর নির্দেশ দেয়, জঙ্গলের কোর এলাকায় বাঘ বা অন্য হিংস্র প্রাণীদের থেকে অন্তত ৫০ মিটার দূরত্ব রেখে দাঁড়াতে হবে সাফারি জিপকে। সতর্ক থাকতে হবে গাইডকেও।

```