Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বাংলার সামনে ২৩০ রানের লিড রাখল সৌরাষ্ট্র, ম্যাচ বাঁচাতে পারবেন কি মনোজরা

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফি ফাইনালে (Ranji Trophy Final) বাংলাকে প্রথম ইনিংসে বড় রানের লিড দিল সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাটের দল শুক্রবার শেষ করেছিল ৩১৭/৫। তৃতীয় দিনে স্কোর বোর্ডে আরও ৮৭ রান যোগ করে সৌরাষ্ট্র। আকাশদীপ ও মুকেশ কুমারের স্পে

বাংলার সামনে ২৩০ রানের লিড রাখল সৌরাষ্ট্র, ম্যাচ বাঁচাতে পারবেন কি মনোজরা

শেষ আপডেট: 18 February 2023 06:07

দ্য ওয়াল ব্যুরো: রঞ্জি ট্রফি ফাইনালে (Ranji Trophy Final) বাংলাকে প্রথম ইনিংসে বড় রানের লিড দিল সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাটের দল শুক্রবার শেষ করেছিল ৩১৭/৫। তৃতীয় দিনে স্কোর বোর্ডে আরও ৮৭ রান যোগ করে সৌরাষ্ট্র। আকাশদীপ ও মুকেশ কুমারের স্পেলে রানের গতি কিছুটা ধাক্কা খেয়েছে তাদের। সৌরাষ্ট্রের থেকে বাংলা পিছিয়ে ২৩০ রানে।

ঘরের মাঠে ফাইনাল আরও বেশি কঠিন হয়ে দাঁড়াল বাংলার সামনে। জিততে গেলে এখন বাংলার ব্যাটারদের টিকে থাকতে হবে ক্রিজে। স্কোরবোর্ডে অন্তত ৪৭৫ থেকে ৫০০ রান রাখতে হবে।

প্রথম ইনিংসে বাংলার ব্যাটিং বিপর্যয় দেখেছে ইডেন। শাহবাজ আহমেদ ও ঈশান পোড়েল জুটি কিছুটা রান যোগ করেছিলেন বাংলার স্কোরবোর্ডে। তবে সৌরাষ্ট্রের ব্যাটসম্যানরা সেই লিড অনায়াসেই টপকে যান। চারজন ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে হাফ সেঞ্চুরি।

বাংলার হয়ে মুকেশ কুমার ৪ উইকেট নেন। আকাশদীপ ও ঈশান ৩টি করে উইকেট পান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বাংলা। এই প্রতিবেদন লেখা হচ্ছে যখন সাড়ে ১১টা নাগাদ বাংলার স্কোর ১ উইকেট খুইয়ে ৫ রান।

ইস্টবেঙ্গলে স্মৃতিতে ফিরলেন শ্যামল ও জংলা, বলরাম আবেগে ভাসল লাল হলুদ তাঁবু


```