Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচের বেল বাজালেন সম্বরণ, বাংলার ব্যাটিংয়ে হতাশ ইডেনের দর্শকরা

দ্য ওয়াল ব্যুরো: এমনটি হওয়ার কি কথা ছিল? সাত সকালে ইডেনে (eden) এসেছিলেন বহু মানুষ। ঘরের মাঠে রঞ্জি ফাইনাল ম্যাচ (Ranji trophy final) চলছে। খেলছে ঘরের দলই। যে দলের ক্রিকেটাররা ইডেনের পিচকে নিজের হাতের তালুর মতো চেনেন। তাঁরা কী করে প্রথম

ম্যাচের বেল বাজালেন সম্বরণ, বাংলার ব্যাটিংয়ে হতাশ ইডেনের দর্শকরা

শেষ আপডেট: 16 February 2023 12:14

দ্য ওয়াল ব্যুরো: এমনটি হওয়ার কি কথা ছিল? সাত সকালে ইডেনে (eden) এসেছিলেন বহু মানুষ। ঘরের মাঠে রঞ্জি ফাইনাল ম্যাচ (Ranji trophy final) চলছে। খেলছে ঘরের দলই। যে দলের ক্রিকেটাররা ইডেনের পিচকে নিজের হাতের তালুর মতো চেনেন। তাঁরা কী করে প্রথম ইনিংসে এমন ব্যাটিং বিপর্যয়ের (batting disaster) সামনে পড়লেন সেই নিয়ে প্রশ্ন উঠছে।

বৃহস্পতিবার সকালে একটা সময় বাংলার ১৭ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। কেউ ভাল খেলতে পারেননি। অভিষেক হয়েছিল ওপেনার সুমন্ত গুপ্তের। তিনি ছাড়াও ইস্বরণ ও সুদীপ ঘরামী শূন্য রানে ফিরেছেন। মনোজ , অনুস্টুপও ব্যর্থ।

লাঞ্চ বিরতিতে বাংলার ৭৮ রানে ছয় উইকেট পড়ে গিয়েছে।

টসে হারটাই বাংলার কাছে ফ্যাক্টর হয়ে গিয়েছে। মনোজ আগেরদিন বলেছিলেন টসে জিতে উঠে বল করবেন। সৌরাষ্ট্র সেই প্ল্যানে বাজিমাত করেছে। তাদের সফল বোলার চেতন শাকারিয়া ও জয়দেব উনাদকাট। চেতন তিনটি উইকেট নিয়েছেন।

এদিন সকালে ম্যাচ শুরুর আগে ইডেনের ফাইনালের ঘণ্টা বাজান সম্বরণ ব্যানার্জি। বহু প্রাক্তন তারকা মাঠে এসেছেন খেলা দেখতে। সিএবি ৩৪ বছর আগে বাংলা রঞ্জি দলের মেম্বারদের মাঠে আমন্ত্রণ জানিয়েছেন। সম্বরণ ছিলেন সেই দলের অধিনায়ক।

রঞ্জি ফাইনালে ব্যাটিং বিপর্যয় বাংলার, ঘরের মাঠে চিন্তায় মনোজরা


```