Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রধান বিচারপতির শপথ

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দেশের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি রঞ্জন গগৈ। এর আগের প্রধান বিচারপতি দীপক মিশ্র ১ অক্টোবর অবসর নেন। রঞ্জন গগৈকে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপ

প্রধান বিচারপতির শপথ

শেষ আপডেট: 3 October 2018 07:17

দ্য ওয়াল ব্যুরো : বুধবার দেশের ৪৬ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি রঞ্জন গগৈ। এর আগের প্রধান বিচারপতি দীপক মিশ্র ১ অক্টোবর অবসর নেন। রঞ্জন গগৈকে রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়া । প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বয়স ৬৩। এই প্রথম উত্তর-পূর্ব ভারতের কেউ দেশের প্রধান বিচারপতি হলেন।  তাঁর কার্যকালের মেয়াদ হবে ১৩ মাসের সামান্য বেশি। ২০১৯ সালের নভেম্বরে তিনি অবসর নেবেন। তিনি মৃদুভাষী।  কিন্তু প্রয়োজনে কঠোর হতে জানেন।  গত জানুয়ারি মাসে যে চার বিচারপতি প্রথা ভেঙে সাংবাদিক বৈঠক করে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের সমালোচনা করেছিলেন, রঞ্জন গগৈ তাঁদের একজন। ১৯৫৪ সালের ১৮ নভেম্বর তাঁর জন্ম হয়। অ্যাডভোকেট হিসাবে এনরোল করেন ১৯৭৮ সালে। গুয়াহাটি হাইকোর্টে প্র্যাকটিস করতেন। ২০০১ সালে গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। ২০১০ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হন। সুপ্রিম কোর্টে আসেন ২০১২ সালে। https://www.youtube.com/watch?v=PDG8pBk2hfk

```