Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬ বুলেটে ঝাঁঝরা শরীর, তবু এখনও বেঁচে ঝাড়খণ্ডের যুবক! রাঁচি হিংসার ভয় ধরানো ছবি

দ্য ওয়াল ব্যুরো: বাজার থেকে বাড়ি ফিরছিলেন যুবক। তখনই গোলমালের মধ্যে পড়ে যান। তাঁর গায়ে এসে লাগে পরপর ৬টি গুলি (Ranchi Violence)। তবু অবিশ্বাস্যভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এখন

৬ বুলেটে ঝাঁঝরা শরীর, তবু এখনও বেঁচে ঝাড়খণ্ডের যুবক! রাঁচি হিংসার ভয় ধরানো ছবি

শেষ আপডেট: 12 June 2022 02:11

দ্য ওয়াল ব্যুরো: বাজার থেকে বাড়ি ফিরছিলেন যুবক। তখনই গোলমালের মধ্যে পড়ে যান। তাঁর গায়ে এসে লাগে পরপর ৬টি গুলি (Ranchi Violence)। তবু অবিশ্বাস্যভাবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে এখন চলছে তাঁর চিকিৎসা।

জানা গেছে ওই যুবকের নাম অবসর। গত কয়েকদিন ধরে নবীর অবমাননাকারীদের গ্রেফতারির দাবিতে প্রতিবাদে মুখর হয়ে উঠেছে গোটা দেশ। দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ (Prophet Row)। রাঁচির পরিস্থিতিও গত কয়েকদিন ধরেই উত্তাল। নবীর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদে রক্ত ঝরছে ঝাড়খণ্ডে। সেই হিংসার মুখেই পড়েন অবসর। তাঁর শরীর ফুঁড়ে দেয় ৬টি বুলেট।

অবসরের শরীর থেকে এখনও সব বুলেট বের করে আনা যায়নি। এখন ২টি বুলেট শরীরেই আটকে রয়েছে। তবে তাঁর বিপদ কেটে গেছে। ডাক্তাররা বলেছেন আগামী কয়েকদিনে বাকি বুলেটও বের করে দেওয়া হবে। তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন ওই যুবক।

যুবক সেদিনের বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন, তিনি মার্কেট থেকে বাড়ি ফিরছিলেন। কোনও বিক্ষোভ-আন্দোলনে অংশ নেননি। হঠাৎ দেখতে পান রাস্তায় কারা যেন ঢিল ছুড়ছে। তার পাল্টা দিচ্ছে পুলিশও। গুলি চালাচ্ছে তারা। দ্রুত পায়ে এলাকা ছাড়তে চেয়েছিলেন যুবক। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর গায়ে গুলি লাগে।

রাঁচির এই হিংসায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। ঝাড়খণ্ড সরকার এই ঘটনার তদন্তের জন্য ২ সদস্যের একটি সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।

আরও পড়ুন: মুর্শিদাবাদেও অনেক এলাকায় ইন্টারনেট বন্ধ, নির্দেশিকা নবান্নের


```