Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে সংকীর্তনে ঢুকতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ

সংকীর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা পেলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার

বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে সংকীর্তনে ঢুকতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ

শেষ আপডেট: 24 March 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সংকীর্তন অনুষ্ঠানে ঢুকতে বাধা পেলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। এই ঘটনায় তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে, নদিয়ার চাকদা বিধানসভার ১ নম্বর চাদুরিয়া গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া মোড়ে রবিবার একটি নাম সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার। অভিযোগ, বাধা দেওয়ায় দুই তৃণমূল কর্মীর সঙ্গে বচসাও বেঁধে যায় তাঁর। ধাক্কাধাক্কি হয়। সেই সময় ওই দুজন এক বিজেপি কর্মীর গলার সোনার চেন ছিনতাই করার  নেওয়ার চেষ্টা করে।

তৃণমূলের পাল্টা দাবি, নাম সংকীর্তনে এসে জগন্নাথবাবু রাজনৈতিক প্রচার করার চেষ্টা করছিলেন। তাই তাকে বাধা দেওয়া হয়েছে। চাকদহ ব্লক তৃণমূল সহ সভাপতি সংগ্রাম গুহঠাকুরতা বলেন, "জগন্নাথবাবু অনেকদিন ধরে এলাকার সাংসদ। কিন্তু কোনওদিন তাঁকে এলাকায় দেখা যায় না। নাম সংকীর্তনে এসে প্রচার করতে উঠেছিলেন। তাই তাঁকে বাধা দেওয়া হয়েছে।"

সংগ্রাম গুহঠাকুরতার আরও অভিযোগ, কয়েকদিন আগেই দেওয়াল লিখতে গিয়ে খুন হয়েছে এক বিজেপি কর্মী। তাঁর অসহায় পরিবারকে দেখতে পর্যন্ত আসেননি জগন্নাথবাবু। বরং তৃণমূল সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে।


```