দ্য ওয়াল ব্যুরো : আট বছরের এক বালককে ধর্ষণ করার অভিযোগ। উত্তরপ্রদেশের রামপুরে ধর্ষণে অভিযুক্তকে মুখে কালি মাখিয়ে দিল গ্রামবাসী। গলায় পরাল জুতোর মালা। তারপর মোষের পিঠে ছড়িয়ে সারা গ্রাম ঘোরাল। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/ANINewsUP/status/1041866161925902336
অপর একটি ঘটনায় সহকর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে মুম্বইয়ে আন্ধেরির এক ছাত্র। তার বয়স ১৬। গত এক বছর ধরে ১৫ জন তাকে ধর্ষণ করেছে। ধর্ষণকারীরা ভয় দেখাত, কাউকে বললে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। কিন্তু ছেলেটির শরীরে প্রবল যন্ত্রণা শুরু হওয়ায় সে এক বন্ধুকে সব জানিয়ে দেয়।