Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাইকোর্টে ধাক্কা রাজ্যের, রামনবমী মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: সুপ্রিমকোর্টের পর এবার হাইকোর্ট। রামনবমী মামলায় (Ramnavami case) ফের আদালতে ধাক্কা খেল রাজ্য। গত সোমবারই সুপ্রিমকোর্ট রাজ্যের এনআইএ বিরোধিতা সংক্রান্ত আবেদন খারিজ করার পরেও এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High C

হাইকোর্টে ধাক্কা রাজ্যের, রামনবমী মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি

শেষ আপডেট: 28 July 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো, কলকাতা: সুপ্রিমকোর্টের পর এবার হাইকোর্ট। রামনবমী মামলায় (Ramnavami case) ফের আদালতে ধাক্কা খেল রাজ্য। গত সোমবারই সুপ্রিমকোর্ট রাজ্যের এনআইএ বিরোধিতা সংক্রান্ত আবেদন খারিজ করার পরেও এদিন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে ফের একই আবেদন নিয়ে মামলা দায়ের করে রাজ্য।

রাজ্যের এই আবেদনের বিরোধিতা করেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) আইনজীবী। তিনি আদালতকে বলেন, যেহেতু এই আবেদন আগেই সুপ্রিম কোর্ট খারিজ করেছে এবং এই সংক্রান্ত আর একটি মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টেরই অন্য এক বিচারপতির এজলাসে। তাই এই মামলা শোনার এক্তিয়ার নেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর।

সূত্রের খবর, এরপরই এই মামলা ফিরিয়ে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বস্তুত, ইতিমধ্যেই রামনবমী মামলায় রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আর্জি জানিয়েছে এনআইএ।

প্রসঙ্গত, রামনবমীতে হাওড়া ও হুগলিতে শোভাযাত্রা বের করা নিয়ে গোলমাল হয়। দুই জায়গাতেই হিংসার ঘটনা ঘটে। বহু মানুষ আহত হন। হামলা হয় ঘরবাড়িতে। ওই ঘটনায় এনআইএ তদন্তে চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর জনস্বার্থের মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জির বিরোধিতা করেছিল রাজ্য।

কিন্তু হাইকোর্ট রাজ্যের আর্জি খারিজ করে দেয়। উচ্চতর আদালত এফআইআর, প্রাথমিত তদন্তে পুলিশের সংগ্রহ করা নথিপত্র, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতেও গিয়েছিল রাজ্য। সেখানেও রাজ্যের খারিজ হয়ে যায়।

আরও পড়ুন: কাশ্মীরের বিপদশৃঙ্গ ব্রহ্মা-১ ছুঁয়ে ঘরে ফিরলেন চুঁচুড়ার দেবাশিস, 'সোনারপুর আরোহী'র দুর্দান্ত অভিযান


```